Agamir Somoy E-Paper
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল
শনিবার, ৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘গুপ্ত’ ‘প্রকাশ্য’ দেয়াল লিখন নিয়ে রুয়েটে উত্তেজনা

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:১২
‘গুপ্ত’ ‘প্রকাশ্য’ দেয়াল লিখন নিয়ে রুয়েটে উত্তেজনা

ছবি: আগামীর সময়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ‘গুপ্ত’ ও ‘প্রকাশ্য’ ছাত্ররাজনীতিবিরোধী দেয়াল লিখনকে কেন্দ্র করে ধারণ করেছে তীব্র উত্তেজনা। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রুয়েট ক্যাম্পাসে দেয়াল লিখন, ব্যানার অপসারণ ও তা পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) গভীর রাতে পাল্টাপাল্টি স্লোগানের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে ক্ষোভ।

২০২৪ সালের ১০ আগস্ট থেকে রুয়েটে নিষিদ্ধ রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম। নিষেধাজ্ঞার পরও ক্যাম্পাসটিতে বিভিন্ন সময় দেখা গেছে গোপন ও প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা।

সর্বশেষ ঘটনার সূত্রপাত গত ২৩ এপ্রিল। চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের পর রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের নাম ব্যবহার করে করা হয় ‘গুপ্ত রাজনীতির’ বিরুদ্ধে দেয়াল লিখন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

পরদিন সোমবার (২৬ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীদের একটি অংশ গুপ্ত রাজনীতির পাশাপাশি প্রকাশ্য ছাত্ররাজনীতির বিরুদ্ধেও করেন দেয়াল লিখন। তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটি ব্যানার টাঙান।

পরবর্তীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু শিক্ষার্থী ওই ব্যানার খুলে পুড়িয়ে দেন আগুনে। একইসঙ্গে ‘রুয়েট জাতীয়তাবাদী স্পন্দন’ নামে একটি ফেসবুক পেজে বিষয়টি প্রচার হলে শিক্ষার্থীদের অন্য একটি অংশের মধ্যে বাড়ে আরও বেশি ক্ষোভ।

পরে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা প্রদক্ষিণ করে জিয়া হলের সামনে পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এ সময় ‘ছাত্ররাজনীতির ঠিকানা এই রুয়েটে হবে নাসহ’ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। অপরদিকে, জিয়া হলের সামনে অবস্থান নেওয়া প্রায় ৩০-৩৫ জন ছাত্রদলপন্থী শিক্ষার্থী দলটির পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে উভয় পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও কেন উত্তেজনা?’, প্রশ্ন তোলেন রাকিবুল ইসলাম নামে একটি শিক্ষার্থী।

ঘটনার সার্বিক বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক কর্মকর্তা গোলাম মুর্তজা কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনি বলেছেন, ‘এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক বক্তব্য দেবেন।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে তিনি ছাত্ররাজনীতি ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি।

রুয়েটছাত্রদলছাত্রশিবিররাজনীতি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ১
    মিসর
    ১
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১১:০০ টা
    কানাডা
    ০
    মরক্কো
    ০
    ০৫ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    প্যারাগুয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ব্রাজিল
    ০
    নরওয়ে
    ০
    ০৬ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    মেক্সিকো
    ০
    ইংল্যান্ড
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    মানুষের তৃষ্ণা মেটাচ্ছেন রাসেল

    ০৪ জুলাই ২০২৬, ০২:৩২

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    কেপ ভার্দে চ্যালেঞ্জ জিতে শেষ ষোলোয় আর্জেন্টিনা

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    বাজারে প্রচলিত টাকা কমেছে ১১ হাজার কোটি

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৪

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    সফল এনসিটি কেন বিদেশিদের হাতে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৫০

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ঘানাকে হারিয়ে শেষ ১৬তে কলম্বিয়া

    ০৪ জুলাই ২০২৬, ০৭:০৮

    বিচারক মোশাররফ

    বিচারক মোশাররফ

    ০৪ জুলাই ২০২৬, ০০:০৫

    শোকের সাগরে ভাসছে ইরান

    শোকের সাগরে ভাসছে ইরান

    ০৪ জুলাই ২০২৬, ০০:৪৬

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    স্বচ্ছতার সঙ্গেই প্রক্রিয়া এগোচ্ছে

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ইভি ব্যাটারি নির্মাতাদের জন্য পলিউশন ওয়াচডগ গঠন করছে হাঙ্গেরি

    ০৪ জুলাই ২০২৬, ০০:৩৩

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    নকআউটে রোনালদোর প্রথম গোল

    ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৮

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ছায়ানটে বর্ষার অনুষ্ঠান, সুফিয়া কামালকে নিবেদন

    ০৪ জুলাই ২০২৬, ০১:০২

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ০৪ জুলাই ২০২৬, ০৮:২২

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ৪ গণমাধ্যমের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ এনসিপির

    ০৪ জুলাই ২০২৬, ০১:৪২

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৪ জুলাই)

    ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৩

    advertiseadvertise