Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চৌদ্দগ্রাম

স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৬:৩৭
স্কুল মাঠে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান

ছবি: আগামীর সময়

পর্যাপ্ত নিষ্কাশনব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই কুমিল্লার চৌদ্দগ্রামের খামার পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটু পানি জমে যায়। মাঠ জুড়ে নোংরা পানি জমে থাকায় ব্যাহত হয় স্বাভাবিক পাঠদান। এতে চরম দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা।

দুর্ভোগ থেকে শিশুদের রক্ষা, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

আজ বুধবার সরেজমিন দেখা গেছে, শুভপুর ইউনিয়নের পদুয়া খামার পুষ্করিণী একটি জনবহুল এলাকা। ১৯৭৩ সালে এলাকার শিশুদের প্রাথমিক জ্ঞান অর্জনে ১২১ নম্বর খামার পুষ্করিণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমানে বিদালয়টিতে শিক্ষার্থী সংখ্যা ১৪০ জন। গ্রামে অনেক শিক্ষাবিদ, ব্যবসায়ী ও গুণীজনের জন্ম হলেও কালের পরিক্রমায় বিদ্যালয়ে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। গত দুই দিনের সামান্য বৃষ্টির পানিতে বিদ্যালয়ের মাঠ পানির নিচে তলিয়ে গেছে। নিষ্কাশনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় বেশ কিছুদিন পানি জমাটবদ্ধ থাকে। বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়েই প্রতিদিন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় জুতা-মোজা হাতে নিয়ে, জামা-কাপড় ভিজিয়ে ক্লাসে যেতে দেখা যায় খুদে শিক্ষার্থীদের।

আরও পড়ুন

অনিয়ম-দুর্নীতির ভারে ডুবছে প্রাথমিক শিক্ষা

০৮ জুলাই ২০২৬

বছরের পর বছর এ অবস্থা চললেও বিষয়টি যেন দেখার কেউ নেই। নোংরা পানি দিয়ে হাঁটার কারণে ছোট শিশুরা ভয়াবহ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেও মাঠ ভরাট করা যায়নি। এলাকাবাসীর দাবি, মাঠটি দ্রুত মাটি দিয়ে ভরাট করা এবং পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজব্যবস্থা তৈরি করা অত্যন্ত জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামছুন নাহার জানান, ‘বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় আশপাশের বাড়ির পানি মাঠে এসে জলাবদ্ধতা তৈরি করে। এতে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশও হচ্ছে না। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে অনিয়মিত। মাঠটি ভরাট করলে কোমলমতি ছেলেমেয়েরা নিয়মিত বিদ্যালয়ে আসত। এতে শিক্ষার পরিবেশ ঠিক হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান বললেন, ‘শিক্ষক ও অভিভাবক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার বিষয়টি জানিয়েছে। ইউএনও মহোদয়ের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করব।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানালেন, ‘স্থানীয় একজন সচেতন ব্যক্তি বিষয়টি জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে, সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে।’

চৌদ্দগ্রামজলাবদ্ধতাপুস্কুরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!