Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাদ্যে বেগ খামারিদের উদ্বেগ

  • পাবনায় পশু পালনে খরচ লাগামহীন
  • চাহিদা ৩ লাখ ৩৬ হাজার ৫৭২টি। প্রস্তুত আছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮টি
  • দুই বছরে খাদ্যের দাম বেড়েছে ৪০০-১০০০ টাকা
রিজভী রাইসুল ইসলাম, পাবনা
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০
খাদ্যে বেগ খামারিদের উদ্বেগ

দেশে পশু উৎপাদনকারী জেলার মধ্যে পাবনা অন্যতম। পশুর হাটে এই অঞ্চলের গরুর চাহিদাও ব্যাপক। ঈদের বাকি এখনো এক সপ্তাহের বেশি। কোরবানির পশু হাটে তুলতে শুরু করেছেন খামারিরা। সবার একটাই প্রত্যাশা- ভালো দাম। তবে প্রত্যাশার আড়ালে খামারিদের চোখেমুখে ফুটে উঠেছে উদ্বেগের রেখা।

কারণ হিসেবে তারা বলছেন, গত দুই বছরে বেড়েছে পশুখাদ্যের দাম। যার প্রভাব পড়েছে গরু পালনে। সেই তুলনায় বাজারে প্রত্যাশিত দাম পাওয়া নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। এ দুইয়ের দোলাচলে দিশাহারা প্রান্তিক থেকে শুরু করে বড় খামারিরাও।

ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া গ্রামের খামারি রাজু মোল্লা জানালেন, গত বছরের তুলনায় ৪০ কেজি ওজনের এক বস্তা গম, মসুর ও অ্যাঙ্কর ডালের ভুসির দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। ধানের কুঁড়া ও খড়ের দামও মণপ্রতি বেড়েছে ৩০০ টাকা পর্যন্ত।

একটি গরুর পেছনে বাড়তি খরচ দাঁড়াচ্ছে প্রায় ২৮ হাজার টাকা। যারা শ্রমিক রেখে খামার চালান, তাদের খরচ আরও বেশি। অথচ বাজারে গত এক সপ্তাহে গরুর দাম প্রতি মণে ১০ থেকে ১২ হাজার টাকা পড়ে গেছে— ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পাবনার বেড়া, সাঁথিয়া, সুজানগর, সদর, ঈশ্বরদী ও চাটমোহর উপজেলার প্রতিটি ঘরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে পশুর এই আধিক্য এবং বাড়তি ব্যয় আরও ভাবিয়ে তুলছে খামারিদের। তাদের ভাষ্য, গত দুই বছরে দানাদার খাদ্যের দাম বস্তাপ্রতি বেড়েছে ৪০০ থেকে ১ হাজার টাকা।

সদর উপজেলার গয়েশপুর এলাকার খামারি বেলাল হাজিরও দুশ্চিন্তা বড় গরু নিয়ে। কারণ হিসেবে তিনি বললেন, ‘গত বছর ৩ লাখ ৩০ হাজার টাকায় ১৩ মণ ওজনের একটি গরু কিনেছিলেন। এক বছরে লালন-পালনে খরচ হয়েছে আরও ২ লাখ টাকা। বর্তমানে গরুর ওজন প্রায় ২০ মণ। এখন পর্যন্ত কোনো ক্রেতা বলছে না দাম। বড় গরুর খরিদ্দার কম, অথচ এগুলো পালতে খরচ সবচেয়ে বেশি।’

খামারিদের একটি বড় উদ্বেগের জায়গা হলো ভারত থেকে অবৈধ পথে আসা গরু। ‘ভারতের গরু যদি দেশের বাজারে ঢুকে যায়, তবে স্থানীয় খামারিরা পড়বেন ক্ষতির মুখে। সারা বছরের মেহনত হবে ধূলিসাৎ— এমন আশঙ্কা খামারি রাজু মোল্লার।

তিনি মনে করেন, এই দিকটায় সরকারের কঠোরভাবে নজর দেওয়া উচিত, যাতে কোনোভাবেই হাটে না আসতে পারে ভারতের গরু।

প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান বলছে, এবার পাবনায় কোরবানির পশুর চাহিদা ৩ লাখ ৩৬ হাজার ৫৭২টি। কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে ৬ লাখ ৫৩ হাজার ৫৮৮টি। যার মধ্যে ২ লাখ ৬৪ হাজার ৫টি গরু। ছাগল ও ভেড়া আছে আরও ৩ লাখ ৭৯ হাজার ১৭৭টি। চাহিদার তুলনায় প্রায় ৩ লাখ ১৬ হাজার পশু উদ্বৃত্ত।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের আশা, স্থানীয় চাহিদা মিটিয়ে এই পশু ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় হাটে করা হবে সরবরাহ। সেক্ষেত্রে খামারিদের আশ্বস্ত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা মাঠপর্যায়ে খামারিদের সঙ্গে যোগাযোগ রাখছি সার্বক্ষণিক। তাদের স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো এবং পশুর চলাচল নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।’

‘খামারিরা যদি মণপ্রতি ৩২ থেকে ৩৪ হাজার টাকা দাম পান, তবে তারা লাভবান হবেন। আমরা আশা করছি, এবার হাটগুলোতে ন্যায্যমূল্য নিশ্চিত হবে’— যোগ করেন তিনি।

খামারিপশু উৎপাদনপশুর হাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার