Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কমলগঞ্জ

স্কুল মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৫:৩৯
স্কুল মাঠে জলাবদ্ধতা, শিক্ষার্থীদের দুর্ভোগ

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা পরিষদ কেজি স্কুলের মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। সামান্য বৃষ্টিপাত হলেই পুরো মাঠ পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

একটু বৃষ্টি হলেই মাঠজুড়ে পানি জমে কোথাও হাঁটুসমান, কোথাও কাদামিশ্রিত স্থির জল। সেই পানির মধ্য দিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কেউ জুতা হাতে নিয়ে খালি পায়ে হেঁটে যায়, কেউ আবার পিছলে পড়ে কাদাযুক্ত পানিতে ভিজে যায়। বিদ্যালয়ের পাঠদান চললেও হারিয়ে যাচ্ছে প্রাণবন্ত শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ-খেলাধুলা, শরীরচর্চা ও মুক্ত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পাশেই বিদ্যালয়টির অবস্থান। রয়েছে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। বিদ্যালয়ের মাঠটি আশপাশের সড়ক ও স্থাপনার তুলনায় কয়েক ফুট নিচু হওয়ায় বৃষ্টির পানি চারদিক থেকে এসে মাঠে জমা হয়। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় দিনের পর দিন মাঠে পানি আটকে থাকে। এতে পুরো মাঠ কর্দমাক্ত হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

শিক্ষকরা জানান, শুধু বর্ষাকাল নয়, অল্প বৃষ্টিতেও একই চিত্র দেখা যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা মাঠে শরীরচর্চা, খেলাধুলা কিংবা বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে না। দীর্ঘ সময় শ্রেণিকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় তাদের। এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন

রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

২৩ আগস্ট ২০২৬

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। তখন শ্রেণিকক্ষের বাইরে বের হওয়া যায় না। অনেক সময় হাঁটু পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। কাদায় পিছলে পড়ে পোশাক নষ্ট হওয়ার ঘটনাও ঘটে। তারা দ্রুত মাঠে মাটি ভরাট ও সংস্কারের দাবি জানায়।

স্কুলের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ছোট ছোট শিশুদের প্রতিদিন জলাবদ্ধতার মধ্যে দিয়ে বিদ্যালয়ে যাওয়া শুধু দুর্ভোগই নয়, এটি স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। দীর্ঘদিন স্থির পানি জমে থাকলে মশার প্রজনন বৃদ্ধি, দুর্গন্ধ এবং বিভিন্ন পানিবাহিত রোগের আশঙ্কাও বাড়ে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। এদিকে মাঠে জমে থাকা পানিতে ঘাস ও আগাছা পচে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় শ্রেণিকক্ষের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সমস্যাটি নতুন নয়। বহু বছর ধরে একই অবস্থা বিরাজ করলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের দাবি, শুধু মাটি ভরাট করলেই হবে না; মাঠের উচ্চতা বৃদ্ধি, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম খালেদুর রহমান বলেন, ‘মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। তারা নিয়মিত খেলাধুলা করতে পারছে না।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার আগামীর সময়কে বলেন, বিদ্যালয়টি সরজমিন পরিদর্শন করেছি। সমস্যার স্থায়ী সমাধানে ড্রেনেজ ব্যবস্থা ও মাঠি ভরাটসহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জস্কুল মাঠজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা