মাদক সেবনের দায়ে যুবকের ১ বছরের সাজা

ছবি: আগামীর সময়
বরিশালে মাদক সেবনের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
কারাদণ্ড পাওয়া ব্যক্তির নাম বিকাশ চন্দ্র বালা। তিনি গৌরনদী পৌরসভার হরিসেনা কাসেমাবাদ এলাকার বাসিন্দা।
অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
শূন্য আসন ভরাতে
১৬ জুন ২০২৬
বিকাশের পরিবারের সদস্যরা জানালেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিলেন বিকাশ। ফলে তার ওপরে এলাকাবাসীদের ক্ষোভ ও অসন্তোষ ছিল। গতকাল সোমবার রাতে তিনি মাদকের টাকার জন্য নিজের মা-বাবার ওপর নির্যাতন করেছেন বলে অভিযোগ করেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদীর ভাষ্য, হরিসেনা কাসেমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা হয় বিকাশকে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।





