Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টেকনাফ

একদিন পর মিলল সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৮:২৯
একদিন পর মিলল সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ

কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আরিফ উল্লাহর (১৪) মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করেন স্বজনরা।

নিহত আরিফ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমান উল্লাহর ছেলে। সে টেকনাফের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থীর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকতে যায়। সেখানে কয়েকজন ফুটবল খেলছিল এবং অন্যরা সাগরে গোসল করছিল। গোসলের একপর্যায়ে বড় একটি ঢেউয়ের ধাক্কায় আরিফ উল্লাহ সাগরে তলিয়ে যায়। এ সময় সহপাঠী সাইদি তার হাত ধরে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তীব্র স্রোতের কারণে তাকে ধরে রাখা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই স্রোতের টানে ভেসে যান আরিফ।

ঘটনার পর সহপাঠী, স্থানীয় বাসিন্দা ও স্বজনরা সৈকতের বিভিন্ন অংশে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দেন। তবে বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়েও আরিফের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন

ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

১৪ আগস্ট ২০২৬

শুক্রবার সকালে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আরিফ উল্লাহর বলে শনাক্ত করেন। পরে তারা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

নিহতের বাবা আমান উল্লাহ বলেছেন, ‘শুক্রবার সকালে কচ্ছপিয়া নৌঘাট এলাকায় জোয়ারের পানিতে মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জামিম মিয়া বলেছেন, মাদ্রাসাছাত্র সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছিল। পরে শুক্রবার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌঘাট এলাকা থেকে তার মরদেহ ভেসে আসার খবর পাওয়া যায়।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল বলেছেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

টেকনাফমাদ্রাসাছাত্রমরদেহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!