Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
এশিয়ার ক্ষুদ্রতম মা এখন স্বাবলম্বী
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২৪ ঘণ্টায় বদরগঞ্জে ৬ প্রাণহানি, একের পর এক মর্মান্তিক ঘটনা

রংপুর ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২৩:২২
২৪ ঘণ্টায় বদরগঞ্জে ৬ প্রাণহানি, একের পর এক মর্মান্তিক ঘটনা

২৪ ঘণ্টায় বদরগঞ্জে ৬ প্রাণহানি। ছবি: আগামীর সময়।

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে বজ্রাঘাত, সড়ক দুর্ঘটনা, অসুস্থতাজনিতসহ পৃথক অস্বাভাবিক ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ। অপর তিনটি মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বজ্রাঘাতে ফেরদৌস আলী (২০) মারা যান। বৃষ্টির সময় একটি ঘরে অবস্থানকালে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই দিন পৌর শহরের শাহাপুর গ্রামে পারিবারিক অভিমানের জেরে নিলয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ।

এদিকে, বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান জাহিদুল ইসলাম (৫০)।

এর আগে রবিবার সকালে উপজেলার উত্তর মোকসেদপুর ধাপপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম ইসলাম (১৫) নিহত হন। তিনি ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।

একই দিন দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে হৃদয় বাবু (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর কুতুবপুর ইউনিয়নের নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে পারভীন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেছেন, ‘তিনটি ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অপর তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


রংপুরমৃত্যুমর্মান্তিক ঘটনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৯ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    ব্রাজিল
    ২
    জাপান
    ১
    ৩০ জুন ২০২৬
    রাত ২:৩০ টা
    জার্মানি
    ০
    প্যারাগুয়ে
    ০
    ৩০ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    মরক্কো
    ০
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ০
    নরওয়ে
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    advertisement
    advertisement
    পূর্ণ ভাড়ায় জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    পূর্ণ ভাড়ায় জরাজীর্ণ কোচে চলছে ঢাকা-সরিষাবাড়ী আন্তঃনগর ট্রেন

    ৩০ জুন ২০২৬, ০০:১২

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের

    ৩০ জুন ২০২৬, ০০:০৬

    তিস্তার পানি কমলেও দুর্ভোগ অব্যাহত

    তিস্তার পানি কমলেও দুর্ভোগ অব্যাহত

    ৩০ জুন ২০২৬, ০০:৩২

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    প্রবাসী স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী

    ৩০ জুন ২০২৬, ০০:৪০

    রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে রিহ্যাব

    রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে রিহ্যাব

    ৩০ জুন ২০২৬, ০০:১৭

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    প্রতিশ্রুতির অভাব নেই, অভাব...

    ৩০ জুন ২০২৬, ০০:৫৩

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    মমতার ফেরা প্রায় অসম্ভব

    ৩০ জুন ২০২৬, ০০:৫৪

    আমরাও ঘুষ খেতে চাই!

    আমরাও ঘুষ খেতে চাই!

    ৩০ জুন ২০২৬, ০০:৫১

    শুধু এআই দিয়ে চিড়ে ভিজবে না

    শুধু এআই দিয়ে চিড়ে ভিজবে না

    ৩০ জুন ২০২৬, ০০:৫১

    advertiseadvertise