Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘তৌহিদী জনতার’ বাধা পেরিয়ে বিয়ানীবাজারে নৌকাবাইচ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২১:২৫
‘তৌহিদী জনতার’ বাধা পেরিয়ে বিয়ানীবাজারে নৌকাবাইচ

বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ

নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা পেরিয়ে সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদী জনতার’ ব্যানারে একটি পক্ষ নৌকাবাইচ বন্ধের দাবি তোলায় গত এক সপ্তাহ ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে বিষয়টির সমাধান হলে শুক্রবার (২৮ আগস্ট) বিকালে ‘লাউতা-বাহাদুরপুর যুবসমাজ’-এর আয়োজনে ৩০তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচ দেখতে সোনাই নদীর দুই পাড়ে কয়েক হাজার মানুষ জড়ো হন। দুপুরের পর থেকেই নদীর দুই তীরে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। মাঝিদের বৈঠার ছন্দ আর নৌকার সাঁই সাঁই গতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন। দূর-দূরান্ত থেকেও অনেকে আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন দেখতে আসেন।

আরও পড়ুন

বিএনপি ধীরে ধীরে ব্যর্থতার দিকে আগাচ্ছে : সারজিস আলম

২৮ আগস্ট ২০২৬

এবারের প্রতিযোগিতায় সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে আসা তিনটি নৌকা অংশ নেয়। নৌকাগুলোর নাম ‘স্বাধীন বাংলা’, ‘বাঘ’ ও ‘পাগলা নাও’। প্রতিযোগিতায় নৌকাগুলোর হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ তৈরি করে।



আয়োজকরা জানান, নৌকাবাইচ বন্ধের দাবিতে একটি পক্ষ ‘তৌহিদী জনতার’ ব্যানারে অবস্থান নেওয়ায় আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে প্রশাসনের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজক ও বিরোধী পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নৌকাবাইচ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেছেন, ‘আজ উৎসবমুখর পরিবেশে বিয়ানীবাজারের সোনাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের সঙ্গে আমি এবং পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেব সমন্বয় করে এই আয়োজনকে সফল করার চেষ্টা করেছি। আসলে তৌহিদী জনতার ব্যানার ব্যবহার করে একটা পক্ষ না বুঝে এটা বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু আমি প্রশাসনের নির্দেশে আয়োজক এবং বিরোধী দুই পক্ষের সঙ্গে বসে এটা সমাধান করে আজকে নৌকাবাইচ যাতে হয়, সেই ব্যবস্থা করেছি। নৌকাবাইচ আয়োজন করতে তৌহিদী জনতার ব্যানারে যারা ছিলেন, তাদের সঙ্গে আমাদের কোনো শর্ত ছিল না। আমরা তাদের বোঝাতে সক্ষম হই যে, এটা নিয়ে বিরোধিতা করা ঠিক নয়। এটা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, সেটা বন্ধ করা উচিত নয়।’



বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বললেন, ‘নৌকাবাইচ বন্ধ করতে আমার কাছে সরাসরি কেউ আসেনি। আমি স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে শুনে তাকে দায়িত্ব দিয়েছিলাম বিষয়টা সমাধান করার জন্য। তিনি যদি ব্যর্থ হতেন, তাহলে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতাম। কিন্তু তারা স্থানীয়ভাবে বসে এটা সুন্দর সমাধান করেছেন। আজকে নদীর দুই পাশে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে নৌকাবাইচ উপভোগ করেছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের সেখানে রেখেছিলাম। কিন্তু সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মানুষ উৎসাহ নিয়ে নৌকাবাইচ উপভোগ করেছে।’



কোন শর্ত মেনে নৌকাবাইচ হয়েছে, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেছেন, ‘কোন শর্ত মেনে নৌকাবাইচ হয়েছে, সেটা আমি শুনিনি কিংবা আমাকে কেউ বলেনি। আসলে এখানে শর্তের কিছু নেই। এটা গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা, এটা বাধা দিয়ে কেউ আটকাতে পারবেন না। আয়োজকরা আয়োজন করতে চাইলে প্রশাসন তাদের সহযোগিতা করবে।’


নৌকাবাইচবিয়ানীবাজারসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি