Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সীমান্ত শহর টেকনাফে ব্রাজিল উন্মাদনা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২০:৫০
সীমান্ত শহর টেকনাফে ব্রাজিল উন্মাদনা

ছবি: আগামীর সময়

সমুদ্রের গর্জন, পাহাড়ঘেরা আঁকাবাঁকা পথ আর বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভের শহর টেকনাফ। সেই সীমান্ত শহরেই এখন বইছে অন্যরকম এক উন্মাদনার হাওয়া। বিশ্বকাপের বাঁশি বাজতে এখনও এক বছর বাকি, কিন্তু ফুটবলপ্রেমীদের হৃদয়ে শুরু হয়ে গেছে উৎসব। হলুদ-সবুজ পতাকায় ছেয়ে যাচ্ছে ঘরবাড়ি, দোকানপাট, অলিগলি থেকে মেরিন ড্রাইভের বিস্তীর্ণ পথ। যেন ধীরে ধীরে ছোট্ট এক ‘ব্রাজিলে’ রূপ নিচ্ছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে।

আজ সোমবার বিকেলে সেই উন্মাদনা নতুন মাত্রা পায়। শত শত মোটরসাইকেল, হাজারো সমর্থক আর ব্রাজিলের পতাকার ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো টেকনাফ। উপজেলা গেইট থেকে শুরু হওয়া বিশাল বাইক শোভাযাত্রা টেকনাফ স্থলবন্দর হয়ে পৌঁছে যায় মেরিন ড্রাইভের জিরো পয়েন্টে। পরে সেখান থেকে পুরো মেরিন ড্রাইভ প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় বর্ণাঢ্য এই আয়োজন।

শোভাযাত্রার শুরু থেকেই ছিল উৎসবের আবহ। কারও মাথায় ব্রাজিলের ব্যান্ডানা, কারও গায়ে নেইমারের জার্সি। কেউ আবার মোটরসাইকেলের সামনে উড়িয়ে চলেছেন বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা। ভুভুজেলার শব্দ, স্লোগান আর মোটরসাইকেলের বহরের গর্জনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয়রাও হাত নেড়ে শুভেচ্ছা জানান সমর্থকদের।

ব্রাজিল সমর্থক মুর্শেদ বলেছেন, ‘বিশ্বকাপ এলেই আমাদের ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করে। ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করি। এই দলের ফুটবলে সৌন্দর্য আছে, শিল্প আছে। তাই ব্রাজিল আমাদের কাছে শুধু একটি দল নয়, আবেগের নাম।’

সমর্থক নোমান বলেছেন, ‘নেইমার মাঠে নামলেই আমরা অন্যরকম আত্মবিশ্বাস পাই। এবারও ব্রাজিলই বিশ্বকাপ জিতবে বলে আশা করছি।’এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা বাহা উদ্দিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কয়েকদিন ধরেই সমর্থকদের একত্রিত করা হচ্ছিল। বিশ্বকাপকে সামনে রেখে আনন্দ ভাগাভাগি করতেই আয়োজন করা হয় এই বাইক শোভাযাত্রার।

‘টেকনাফে ব্রাজিল সমর্থক অনেক। সবাই মিলে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই এই আয়োজন। ফুটবল আমাদের কাছে শুধু খেলা নয়, এটি আনন্দ ও ভালোবাসার জায়গা।’—যোগ করেন তিনি।

শুধু শোভাযাত্রাতেই সীমাবদ্ধ নেই এই উন্মাদনা। টেকনাফের বিভিন্ন এলাকায় দেখা যায়, বাসাবাড়ির ছাদে উড়ছে ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পতাকা। কোথাও বাড়ির দেয়াল রাঙানো হচ্ছে প্রিয় দলের রঙে, আবার কোথাও কয়েকতলা সমান বিশাল পতাকা টানানোর প্রস্তুতি চলছে। চায়ের দোকান থেকে বাজার—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ।

স্থানীয় বাসিন্দা শাহ আলম বলেছেন, ‘বিশ্বকাপ এলেই টেকনাফে ফুটবল নিয়ে অন্যরকম প্রতিযোগিতা শুরু হয়। কে বড় পতাকা টানাবে, কার বাড়ির সাজসজ্জা বেশি আকর্ষণীয় হবে এসব নিয়েও চলে নীরব লড়াই।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তেজনার অন্যতম কারণ, ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরে। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মিটলাইফ স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হবে ফাইনাল। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল ব্রাজিল ন্যাশনাল ফুটবল টিম। তাই টেকনাফের সমর্থকদের স্বপ্নও আকাশছোঁয়া। 

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ থেকে প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতেছে। আর সেই সেলেসাও-প্রেমের রঙেই এখন রাঙা টেকনাফ। সীমান্ত শহরের বাতাসে তাই এখন একটাই সুর—‘ব্রাজিল, ব্রাজিল!’।

ব্রাজিলউন্মাদনাসীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে