Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২২:৩০
রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গ্রাফিকস: আগামীর সময়

বাংলাদেশের নানা অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার বিদেশি অতিথিদের মুগ্ধ করলেও রাজশাহীর কালাই রুটির প্রতি ভালোবাসা যেন আলাদা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, বেগুন ভর্তা ও রাজহাঁসের মাংসের স্বাদ গ্রহণ করে তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ‘দারুণ মজা!’

আজ মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার সুপরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘রুমন কালাই হাউজ’ পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে গিয়ে শুধু খাবারের স্বাদ গ্রহণই নয়, বরং স্থানীয় এই ঐতিহ্যবাহী খাবার তৈরির পুরো প্রক্রিয়াও গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন রাষ্ট্রদূত।দোকানে পৌঁছে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বেশ কিছু সময় দাঁড়িয়ে কালাই রুটি তৈরির প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখেন। রুটি বানানোর কৌশল, চুলার তাপ নিয়ন্ত্রণ এবং পরিবেশনের প্রস্তুতি তার কৌতূহল জাগায়। এ সময় তিনি নিজের মোবাইল ফোনে রুটি তৈরির ছবি ধারণ করেন এবং স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে সেলফিও তোলেন।শুধু কালাই রুটি নয়, তিনি ঘুরে ঘুরে বেগুন ভর্তা প্রস্তুত ও রাজহাঁসের মাংস রান্নার প্রক্রিয়াও পর্যবেক্ষণ করেন। স্থানীয় খাবারের প্রতি তার এমন আগ্রহ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

খাবার প্রস্তুতির বিভিন্ন ধাপ ঘুরে দেখার পর রাষ্ট্রদূত তার স্ত্রীকে সঙ্গে নিয়ে খাবারের টেবিলে বসেন। পরিবেশন করা হয় রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি, সুস্বাদু বেগুন ভর্তা এবং বিশেষভাবে রান্না করা রাজহাঁসের মাংস।

খাবার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জানান, কালাই রুটি, রাজহাঁসের মাংস ও বেগুন ভর্তার স্বাদ তার কাছে অত্যন্ত ভালো লেগেছে। হাসিমুখে তিনি বলেছেন, ‘দারুণ মজা!’

মার্কিন রাষ্ট্রদূতের আগমনের খবর ছড়িয়ে পড়তেই ‘রুমন কালাই হাউজ’-এর সামনে উৎসুক মানুষের ভিড় জমে যায়। অনেকেই দূর থেকে রাষ্ট্রদূতের খাবার উপভোগের দৃশ্য দেখার জন্য সেখানে উপস্থিত হন।

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। তার সফরসঙ্গী ও নিরাপত্তাকর্মীরাও পুরো সময় তার সঙ্গে ছিলেন। পুলিশের তত্ত্বাবধানে সফরটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

রাজশাহীর কালাই রুটি দীর্ঘদিন ধরেই উত্তরাঞ্চলের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরাও এই খাবারের স্বাদ নিতে ভিড় করেন। এবার মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা রাজশাহীর এই ঐতিহ্যবাহী খাবারকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

স্থানীয়দের মতে, আন্তর্জাতিক অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিকের এমন প্রশংসা শুধু একটি খাবারের স্বীকৃতি নয়, বরং রাজশাহীর খাদ্য ঐতিহ্য ও সংস্কৃতির জন্যও গর্বের বিষয়। তার ‘দারুণ মজা!’ মন্তব্যটি তাই এখন রাজশাহীর কালাই রুটিপ্রেমীদের জন্য বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।

মার্কিন রাষ্ট্রদূতরাজশাহীব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকালাইরুটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!