Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রবাসী ছেলেদের কারও ঘরে ঠাঁই পাননি ৮৫ বছরের জয়নব ভানু

চাঁদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ২২:০৪
প্রবাসী ছেলেদের কারও ঘরে ঠাঁই পাননি ৮৫ বছরের জয়নব ভানু

ছবি: আগামীর সময়

চাঁদপুরের শাহরাস্তিতে পাঁচ ছেলের কারও ঘরে আশ্রয় পাননি ৮৫ বছর বয়সী জয়নব ভানু। দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে ছেলেদের ঘরে আশ্রয় না পেয়ে দরজার সামনে অপেক্ষা করতে থাকেন তিনি। পরে স্থানীয় কয়েকজন যুবকের কাছে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বামীর ভিটায় একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার আকুতি জানান তিনি। শেষ পর্যন্ত মেয়ে ঝর্ণা বেগম তাকে নিজের সঙ্গে নিয়ে যান।

জয়নব ভানু শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী। তার অভিযোগ, পাঁচ ছেলে থাকলেও বার্ধক্যে এসে তাদের কারও ঘরেই তার ঠাঁই হয়নি।

জয়নব ভানুর ভাষ্য, দীর্ঘ এক মাস কুমিল্লায় চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে তিনি ছেলেদের ঘরে ঢুকতে পারেননি। একের পর এক দরজায় টোকা দিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার সামনে বসে থাকেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে দেখতে পেয়ে খোঁজখবর নেন। তাদের কাছে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে স্বামীর ভিটায় একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার অনুরোধ জানান তিনি।

তবে জয়নব ভানুর অভিযোগের বিষয়ে তার ছেলেদের পরিবারের সদস্যরা ভিন্ন বক্তব্য দিয়েছেন। মেজো ছেলে আবুল কাশেম দাবি করেন, তার মা দীর্ঘ এক বছর কোথায় ছিলেন, তা তিনি জানেন না। তবে মাকে কয়েকবার ডেকেছেন বলে জানান তিনি।

বড় ছেলে শাহজাহানের স্ত্রী বলেন, জয়নব ভানু তাদের ঘরের দরজার সামনে কয়েক মিনিট বসেছিলেন। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। সেজো ছেলে আনোয়ার হোসেনের স্ত্রীও দাবি করেন, জয়নব ভানু কখন বাড়িতে এসেছেন, তা তারা জানেন না।

মায়ের এমন পরিস্থিতির খবর পেয়ে ছুটে আসেন মেয়ে ঝর্ণা বেগম। তিনি অভিযোগ করেন, প্রায় ২০ বছর ধরে তার মায়ের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে। ছেলেরা মাকে নিজেদের বাড়িতে নিতে চান না বলেও অভিযোগ করেন তিনি। পরে মাকে নিজের সঙ্গে নিয়ে যান ঝর্ণা।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের খান ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিষয়টি এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম বেলাল বলেন, তিনি আগে এ বিষয়ে কিছু জানতেন না। একজন বৃদ্ধা মায়ের এমন পরিস্থিতির কথা শুনে তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিকভাবে বিষয়টি খতিয়ে দেখে ছেলেদের জবাবদিহির আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে একজন এসআই আব্দুল বাতেনকে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তে অভিযোগের বর্ণনার সঙ্গে পুরোপুরি মিল পাওয়া যায়নি। ওই নারীর পাঁচ সন্তানই প্রবাসে থাকেন বলে জানান তিনি। এরপরও ছেলে-মেয়েদের কারও অবহেলা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে জয়নব ভানুকে থানায় ডাকা হয়েছে। তার বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি জয়নব ভানুর নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ।

চাঁদপুরপ্রবাসীবৃদ্ধ মা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    মন্ত্রী–প্রতিমন্ত্রীদের যত পদত্যাগ

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

    মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন