চাঁদপুরের শাহরাস্তিতে পাঁচ ছেলের কারও ঘরে আশ্রয় পাননি ৮৫ বছর বয়সী জয়নব ভানু। দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরে ছেলেদের ঘরে আশ্রয় না পেয়ে দরজার সামনে অপেক্ষা করতে থাকেন তিনি। পরে স্থানীয় কয়েকজন যুবকের কাছে নিজের অসহায়ত্বের কথা জানিয়ে স্বামীর ভিটায় একটি ছোট কুঁড়েঘর নির্মাণ করে দেওয়ার আকুতি জানান তিনি। শেষ পর্যন্ত মেয়ে ঝর্ণা বেগম তাকে নিজের সঙ্গে নিয়ে যান।জয়নব ভানু শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব কাদরা গ্রামের মৃত সৈয়দ আহমেদের স্ত্রী। তার অভিযোগ, পাঁচ ছেলে থাকলেও বার্ধক্যে এসে তাদের...