নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়ি থেকে আবুল মালেক মাবুদ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত মাবুদের বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে।
স্থানীয়রা জানান, মাবুদ দুইবার বিয়ে করলেও কোনো সংসারই দীর্ঘস্থায়ী হয়নি। তিনি নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে একাকী জীবনযাপন করছিলেন তিনি। ব্যক্তিগত হতাশা থেকে মাবুদ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেনন তারা।
বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামানের ভাষ্য, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।





