Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাঙ্গলকোটে পাঁচ ইউপি চেয়ারম্যানের দপ্তরে প্রবেশে বাধা, সেবা কার্যক্রম ব্যাহত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২১:২১
নাঙ্গলকোটে পাঁচ ইউপি চেয়ারম্যানের দপ্তরে প্রবেশে বাধা, সেবা কার্যক্রম ব্যাহত

ছবি: আগামীর সময়

কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের রায় থাকা সত্ত্বেও পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিষদের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

অভিযোগ অনুযায়ী, উপজেলার দৌলখাঁড়, বটতলী, মৌকরা, হেসাখাল ও পেরিয়া ইউনিয়ন পরিষদে তালা দিয়ে চেয়ারম্যানদের দপ্তরে যেতে দেওয়া হচ্ছে না। চেয়ারম্যানরা দাবি করেছেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে তারা দায়িত্বে পুনর্বহাল হলেও স্থানীয়ভাবে বাধার মুখে পড়ছেন।

মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর বললেন, “৫ আগস্টের ঘটনার পর আমাদের অনুপস্থিত দেখিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আমরা আদালতের রায় পেয়ে পুনরায় দায়িত্বে ফেরার কথা ছিল। কিন্তু পরিষদে তালা দিয়ে আমাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। এতে জনগণও সেবা থেকে বঞ্চিত হচ্ছে।”

হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার অভিযোগ করেন, স্থানীয় কিছু পক্ষ ও প্রশাসনিক কর্মীদের যোগসাজশে পূর্বে প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে। তিনি বলেন, “আমরা দায়িত্বে গেলে এসব অনিয়ম বন্ধ হয়ে যাবে, এ কারণেই আমাদের বাধা দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন

দুই বন্ধুর বোনের সাথে পাল্টাপাল্টি প্রেম : এক বন্ধুর মাথা বিচ্ছিন্ন করল অপর বন্ধু

২০ মে ২০২৬

অন্যদিকে কয়েকজন ইউপি সদস্য অভিযোগ করেন, পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা নিয়ন্ত্রণ করেছেন এবং এতে তারা কার্যত নিষ্ক্রিয় ছিলেন।

এদিকে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদসহ গুরুত্বপূর্ণ সেবা বন্ধ রয়েছে। পেরিয়া ও দৌলখাঁড় ইউনিয়নের একাধিক বাসিন্দা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

পেরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির আহমেদ বলছেন, “জনগণ সেবা না পেয়ে আমাদের ওপর ক্ষুব্ধ হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান প্রয়োজন।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলছেন, “তালা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।”

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হানের ভাষ্য, “হাইকোর্টের রায়ে চেয়ারম্যানরা বহাল রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হবে।”


    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ৪
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ১৩:৩৯

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ৫০ দিন পর বলিভিয়ায় জরুরি অবস্থা জারি

    ২১ জুন ২০২৬, ০২:১০

    advertiseadvertise