Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অমাবস্যা-পূর্ণিমার জোয়ার

ভাঙছে কুয়াকাটা সমুদ্রসৈকত

মাসুদ পারভেজ সাগর, কলাপাড়া (পটুয়াখালী)
agamir somoy
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০২:৫৩
ভাঙছে কুয়াকাটা সমুদ্রসৈকত

সংগৃহীত ছবি

পূর্ণিমার জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বিস্তীর্ণ অংশে দ্রুতই হচ্ছে বালুক্ষয়। কয়েক দিনের অব্যাহত ভাঙনে সৈকতের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। জিরো পয়েন্ট-সংলগ্ন ট্যুরিস্ট পুলিশ বক্সটির নিচের মাটিও ধসে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় স্থাপনাটি বিলীন হয়ে যেতে পারে সমুদ্রে।

ট্যুরিস্ট পুলিশ বলছে, ভেতরে থাকা মালপত্র সরিয়ে নিয়েছেন দায়িত্বে থাকা সদস্যরা। এখন বক্সটির সামনের অংশে বসেই দায়িত্ব পালন করছেন তারা। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ নাজমুল আহসানের ভাষায়, ‘এক বছর ধরে পুলিশ বক্সের আশপাশের সৈকত ভাঙনের কবলে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিচ ম্যানেজমেন্ট কমিটি, উপজেলা মাসিক সভাসহ বিভিন্ন পর্যায়ে জানানো হলেও নেওয়া হয়নি স্থায়ী কোনো ব্যবস্থা। গত কয়েক দিনের উত্তাল ঢেউয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনায় বক্সের সব মালপত্র সরিয়ে নেওয়া হয়েছে।’

সৈকতসংলগ্ন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, জোয়ারের পানি আগের চেয়ে অনেক বেশি ভেতরে ঢুকে পড়ছে। ঝিনুক মার্কেটের ব্যবসায়ী শিমুল বললেন, ‘কয়েক মাস আগেও সৈকতের যেসব জায়গায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতেন, এখন সেসব স্থানে ভাঙনের কারণে তৈরি হয়েছে বড় বড় গর্ত। পানি মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সের কাছাকাছি চলে আসায় সৈকত এবং আশপাশের স্থাপনা নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ বেড়েছে।’

প্রতি বছরই বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে জরুরি কিছু উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ স্থানীয়দের।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ট্যুরিস্ট পুলিশ বক্সটি রক্ষায় আপাতত জরুরি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের ভাষ্য, ‘কুয়াকাটায় জরুরি ভিত্তিতে কাজ করতে গেলে মুখোমুখি হতে হয় বিভিন্ন সমস্যার। তবে ট্যুরিস্ট পুলিশ বক্সটি রক্ষায় আপাতত বালুর বস্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ কাজ শুরু করার কথা রয়েছে।’

কুয়াকাটাসমুদ্রসৈকতভাঙছেট্যুরিস্টহাঁটাচলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে