পূর্ণিমার জোয়ার আর উত্তাল সাগরের ঢেউয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের বিস্তীর্ণ অংশে দ্রুতই হচ্ছে বালুক্ষয়। কয়েক দিনের অব্যাহত ভাঙনে সৈকতের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। জিরো পয়েন্ট-সংলগ্ন ট্যুরিস্ট পুলিশ বক্সটির নিচের মাটিও ধসে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় স্থাপনাটি বিলীন হয়ে যেতে পারে সমুদ্রে।
ট্যুরিস্ট পুলিশ বলছে, ভেতরে থাকা মালপত্র সরিয়ে নিয়েছেন দায়িত্বে থাকা সদস্যরা। এখন বক্সটির সামনের অংশে বসেই দায়িত্ব পালন করছেন তারা। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ ন...