Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

যশোর

ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

যশোর প্রতিনিধ
agamir somoy
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ২১:৫৬
ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

সংগৃহীত ছবি

যশোরে মুক্তিযোদ্ধা ভাতার টাকা আত্মসাৎ, নগদ টাকা চুরি এবং বৃদ্ধা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ছেলে মোস্তফা কামাল শিফার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মা।

আজ বুধবার (১১ মার্চ) যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ওসিকে আদেশ দিয়েছেন।

​মামলার বাদী যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আলী হোসেনের স্ত্রী রিজিয়া বেগম।

​মামলার অভিযোগে জানা গেছে, আসামি শিফা দীর্ঘদিন ধরে জুয়া, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুর পর মা রিজিয়া বেগম তার মাসিক ভাতা ও পেনশন উত্তোলনের দায়িত্ব ছেলের হাতে অর্পণ করেছিলেন। কিন্তু বিশ্বাসভঙ্গ করে ছেলে সেই ভাতার টাকা মাকে না দিয়ে নিজে আত্মসাৎ করে আসছিলেন।

​গত ৫ মার্চ ভুক্তভোগী মা তার চিকিৎসার জন্য ছেলের কাছে পেনশনের টাকা ও ডেবিট কার্ড চাইলে শিফা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর শিফা তার তৃতীয় স্ত্রী ও পুত্রের প্ররোচনায় নিজ মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেদম মারধর করে জখম করেন।

পরবর্তীতে গত ৬ মার্চ দিবাগত রাত ৩টার দিকে (সেহরির সময়) আসামি শিফা পুনরায় জোরপূর্বক মায়ের ঘরে ঢুকে বিছানার নিচে রাখা নগদ ৫ হাজার টাকা চুরি করেন। মা বাধা দিতে গেলে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে উঠানে ফেলে লাথি ও কিল-ঘুষি মেরে জখম করে।

মায়ের চিৎকারে আশপাশের লোকজন ও অন্যান্য আত্মীয়রা এসে তাকে উদ্ধার করেন। এসময় আসামি ধারালো রামদা উঁচিয়ে মাকে খুনের হুমকি দেয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

​ঘটনার পর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতে এই মামলাটি দায়ের করেন।

আদালতমুক্তিযোদ্ধাযশোর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise