Agamir Somoy E-Paper
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মেধাবীদের সম্মানেই বদলাবে জাতির ভবিষ্যৎ: ভূমিমন্ত্রী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৫:৫৬
মেধাবীদের সম্মানেই বদলাবে জাতির ভবিষ্যৎ: ভূমিমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করা গেলে একটি জাতির ভবিষ্যৎ বদলে যায় বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেছেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে মেধাবীদের স্বীকৃতি দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তাই তাদের উৎসাহিত করতে এমন উদ্যোগ আরও বাড়ানো উচিত।

আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলীর উদ্যোগের প্রশংসা করেন ভূমিমন্ত্রী। তিনি বলেছেন, দীর্ঘদিন পর জেলা পরিষদকে মানুষের প্রত্যাশার জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। মেধাবীদের সংবর্ধনা দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

তিনি বললেন, এই সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা নয়। এটি ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আজ যারা সম্মানিত হচ্ছে, তারাই আগামী দিনের বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের উদ্দেশে মিজানুর রহমান মিনু বললেন, বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের আন্তরিকতা ও নিজের কঠোর পরিশ্রমের ফলেই সাফল্য আসে। আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও অধ্যবসায় ধরে রাখতে পারলে তারা আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেধার পরিচয় দিতে পারবে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বললেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশের উন্নয়নে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে।

বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের প্রসঙ্গ টেনে মিজানুর রহমান মিনু বলেছেন, বিশ্বের খ্যাতিমান স্থপতি এফ আর খান এবং ওরাল স্যালাইনের উদ্ভাবনের মতো অর্জন প্রমাণ করে বাংলাদেশিদের মেধা বিশ্বমানের। বর্তমান প্রজন্মও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে চমকে দিতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. এরশাদ আলী ঈশা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে রাজশাহী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

ভূমিমন্ত্রীমেধাবীরাজশাহীসংবর্ধনা অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    পাকিস্তানিকে বিয়ে করে নিখোঁজ বাংলাদেশি নারী, সন্ধানে হাইকমিশন

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    বৈঠক থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী আটক

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    স্ত্রী-কন্যার উদ্দেশে সাংবাদিক পুলক, ‘ক্ষমা করে দিও’

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    পাবনা-সিরাজগঞ্জে তাঁতশিল্পে ধস, কর্মহীন লাখো শ্রমিক

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    প্রত্যেক ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    ১৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিবিরের ‘রোড টু সিরাহ—২৬’ সম্পন্ন

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    চাকরি পাচ্ছেন জাবির ৭০০ শিক্ষার্থী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার