Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টুঙ্গিপাড়া

সন্তানদের বিরুদ্ধে থানায় গিয়ে বিচার চাইলেন ৯৭ বছরের বৃদ্ধ বাবা

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:০৭
সন্তানদের বিরুদ্ধে থানায় গিয়ে বিচার চাইলেন ৯৭ বছরের বৃদ্ধ বাবা

অসহায় বাবা আব্দুস সালাম

সারা জীবন কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের অবহেলা, ভরণ-পোষণ না দেওয়া ও নির্যাতনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ। সন্তানদের অবহেলায় বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না। বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তার দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বৃদ্ধ আব্দুস সালামের ভাষ্য, বয়সের ভারে তিনি কর্মক্ষম নন। জীবিকার তাগিদে বাধ্য হয়ে পথে পথে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তার ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

১০ বছর পর শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণকাজ

২৬ জুলাই ২০২৬

অসহায় এই বৃদ্ধ অভিযোগে আরও বললেন, বার্ধক্যের কারণে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণ-পোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেন। তবে তার দাবি, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাদের বাবা-মায়ের কোনো খোঁজখবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবার কাছেই জানতে বলেন তিনি।

অলী বিশ্বাসের ভাষ্য, তাদের বাবা মেজো ছেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়দের মতে, সারাজীবন সন্তানদের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করা এই বৃদ্ধ এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের ভাষ্য, ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং প্রবীণ বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও মানবিকতার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী বললেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুস সালামসন্তানমামলাটুঙ্গিপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে