কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

ছবি: আগামীর সময়
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির নেতৃত্বে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করায় তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছেন।
আজ বেলা ১১ টায় উপজেলার কড়িকান্দি বাজারস্থ বিএনপির প্রধান কর্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনন্দ মিছিলটি বের হয়ে গৌরীপুর - হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিলের সমাপ্তি করেন।
নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহসভাপতি আলী হোসেন মোল্লা, সহসভাপতি এমদাদা হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, মিজানুর রহমান ভুলু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক,ডাক্তার গোলাম মহিউদ্দিন জিলানী, মহিলা দলের সভানেত্রী রুবি ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের টিপু,শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ ও ছাত্র দলের আহ্বায়ক মো.ফাহিম সরকার।এছাড়াও আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা সকলে প্রথমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আহ্বায়ক আবুল হাশেমের নেতৃত্বে এবং নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কদের সমন্বয়ে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, ৭ টি উপজেলা এবং ৪ টি পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সক্ষম হবেন।
তারা বলেছেন, নবনিযুক্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন। আবুল হাশেম ৪ মেয়াদে গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন সমাজসেবী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে আবুল হাশেম চেয়ারম্যান জেল-জুলুম, নিপীড়ন উপেক্ষা করে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। এবং কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়ক প্রত্যেকেই স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা।
বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।(১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়। কমিটির ৭ জন যুগ্ম আহ্বায়করা হলেন, সৈয়দ তৌফিক আহমেদ মীর (মুরাদনগর),আব্বাস উদ্দিন আহমেদ(মেঘনা),মো.মহিউদ্দিন(হোমনা), এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু(চান্দিনা) ,ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সি(দেবীদ্বার) , মো.ওসমান গনি ভূইয়া (তিতাস) ও সুফিয়া খাতুন(দেবীদ্বার) কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী।
বর্তমান আহ্বায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সন্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।




