Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৭:১৩
বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আগামীর সময়

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ জরিপ শেষে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে কক্সবাজারের ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারের পক্ষ থেকে বিস্তারিত ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ, গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর পুনর্বাসন ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।

মন্ত্রী আশ্বস্ত করলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনতে বীজ, সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুর্গত মানুষের খাদ্য, চিকিৎসা ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, সরকার চায় ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক। সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কেউ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।

ত্রাণ বিতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও তাৎক্ষণিক প্রয়োজনের কথা শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বেড়িবাঁধ সংস্কার, যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং পুনর্বাসন কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসক মো. আ. মান্নান ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও ত্রাণ কার্যক্রম তদারক করতে দুই দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি সড়কপথে চকরিয়ার উদ্দেশে রওনা হন। পরে ফাঁসিয়াখালীসহ উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের অংশ হিসেবে তিনি চকরিয়ার আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। রাতে পেকুয়া উপজেলার নিজ বাসভবনে রাত্রিযাপনের কথা রয়েছে। শনিবার সকালে পেকুয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং পরে মাতামুহুরী উপজেলায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে তার। সন্ধ্যায় কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

বন্যাস্বরাষ্ট্রমন্ত্রীসালাহউদ্দিন আহমদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!