মাদারীপুর
গরুর হাটে যাচ্ছিল জিসান, পথে বজ্রপাতে মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
মাদারীপুর সদরে বজ্রপাতে মৃত্যু হয়েছে জিসান খান (১১) নামে এক শিশুর। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।
সোমবার (২৫ মে) বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কুরুপচর গরুর হাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান পশ্চিম ছিলারচর গ্রামের আয়ুব খানের ছেলে। আহতরা হলেন একই এলাকার দাদন খানের ছেলে হিমেল খান (২১) ও লতিফ খানের ছেলে বাবুল হোসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ি থেকে ট্রাকে করে কুরুপচর গরুর হাটে গরু বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা। পথে বৃষ্টি ও বিদ্যুৎ চমকাচ্ছিল। তখন তারা ট্রাকের ওপরেই ছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত তাদের শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই জিসানের মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন, বজ্রপাতে এক কিশোর নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও দুইজন।






