Agamir Somoy E-Paper
বুধবার, ৩ জুন, ২০২৬
আগামীর সময়
পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ
বুধবার, ৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দেওয়ান ব্রাদার্স: পদত্যাগের বৃত্তেই পাহাড়ের রাজনীতি

ফজলে এলাহী, রাঙামাটি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১৫:৩৬
দেওয়ান ব্রাদার্স: পদত্যাগের বৃত্তেই পাহাড়ের রাজনীতি

এখনো নিরূপা দেওয়ানের স্মৃতিতে জ্বলমল ৩৪ বছর আগের সেই কঠিন সময়। স্মৃতি হাতড়ে জানালেন, ১৯৮৯ সালে পাহাড়ের সংকট সমাধানে গঠিত হলো স্থানীয় সরকার পরিষদ, যা এখন পার্বত্য জেলা পরিষদ নামে পরিচিত। পাহাড়ি-বাঙালি সবার একচ্ছত্র সমর্থনে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন সাবেক জনপ্রিয় ছাত্রনেতা ও সংগঠক, দুইবারের নির্বাচিত পৌর চেয়ারম্যান, সরাসরি কোনো দলীয় রাজনীতি না করা গৌতম দেওয়ান।

নিয়তির কী নির্মম পরিহাস, মাত্র তিন বছরের মাথায় ১৯৯২ সালে রাঙামাটি শহরে ভয়াবহ সাম্প্রদায়িক হামলা চলাকালে বারবার প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়ে রাগে-ক্ষোভে-অভিমানে পদত্যাগ করে চলে গেলেন তিনি। সেই যে পার্বত্য জেলা পরিষদের প্রথম ও একমাত্র চেয়ারম্যানের সংক্ষিপ্ত শাসনামলের অবসান হলো, সেই পদে আর নির্বাচনই হলো না ৩৭ বছরেও! গৌতম দেওয়ানকে দিয়ে পদত্যাগ সংস্কৃতি শুরু হলো, এরপর মনিস্বপন পেরিয়ে দীপেনে এসেও একই ঘটনাই ঘটল। আসলে রাঙামাটিবাসী দুর্ভাগা, তাদের কপালই খারাপ।

আসলে রাষ্ট্র পাহাড়ের মানুষের আবেগ, অনুভূতিকে হৃদয় দিয়ে অনুভব করে না কখনো। করলে বারবার একই রকম ঘটনা ঘটত না।

১৯৯২ সালে গৌতম দেওয়ানের পদত্যাগের পর ২০০১ সালে বিএনপি সরকার গঠনের পর পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। কিন্তু ক্ষমতার শেষ দিকে এসে পাশের জেলা খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিরোধ-বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে বিরক্ত মনিস্বপন উপমন্ত্রী থেকে পদত্যাগই করেন। সেই সঙ্গে দলও ছাড়েন বা ছাড়তে বাধ্য হন।

এ প্রসঙ্গে মনিস্বপন দেওয়ান বললেন, ‘বিশ বছর পর সেই সময়কার প্রেক্ষিত ও পরিস্থিতি কেমন ছিল, সেসব নিয়ে আর কথা বলতে চাই না, বলে কী হবে আর। তবে আমার সঙ্গে দল বা দলের শীর্ষ নেতৃত্বের কোনো বিরোধ বা মান-অভিমান ছিল না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় যে, আমি দল ছাড়তে বাধ্য হয়েছিলাম।’

তবে অনেক চড়াই-উতরাই পেরিয়ে মনিস্বপন ফের দলেও ফিরেছেন দলছাড়ার বছর পাঁচেক পর। ২০১৮ সালের নির্বাচনে দলের প্রার্থীও হয়েছিলেন।

গৌতম দেওয়ান, মনিস্বপন দেওয়ানের ধারাবাহিকতায় মাত্র দুদিন আগে পদত্যাগ করলেন রাঙামাটি থেকে প্রথমবার পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়া দীপেন দেওয়ানও! ৩৭ বছরের ব্যবধানে তিন দেওয়ানের পদত্যাগ কাকতালীয় হলেও একই ধরনের রাজনীতির পুনরাবৃত্তি। একই দৃশ্যের প্রত্যাবর্তনকে ‘স্বাভাবিক’ মানতে নারাজ বিশিষ্টজনেরা।

শিক্ষাবিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান বললেন, ‘এটা অস্বাভাবিক, একই ঘটনা, বারবার, ভিন্ন ভিন্ন সময়ে। আমার ধারণা, শাসকরা পাহাড়ের সমস্যা ও পাহাড়ের মানুষকে হৃদয় দিয়ে অনুভব করছেন না। শাসকের চোখে না দেখে আস্থা ও নির্ভরতার চোখে দেখতে হবে পাহাড়কে। পাহাড়ের মানুষ ও নেতৃত্বকে। তবেই হয়তো এমন বারবার পদত্যাগের ঘটনা ঘটবে না।’
আর সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলছেন, যদিও ঘটনাগুলোর প্রেক্ষিত ভিন্ন ভিন্ন। তবে বাস্তবতা তো অস্বীকার করা যায় না।

দীপেন দেওয়ানের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত সবাই কিছু বিষয় নিয়ে কথা বললেও আমার বিশ্বাস ভেতরে অন্য কোনো কারণ আছে। যা হয়তো আমরা জানি না বা বুঝতে পারছি না। সময়ে হয়তো তা পরিষ্কার হবে।’

সর্বশেষ এই পদত্যাগের কারণে কী জটিলতা হতে পারে পাহাড়ে, এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘কী আর হবে? কিছুই হবে না। বিএনপি বড় দল। কোনোকিছুই থেমে থাকবে না। মিছিল-মিটিং করেও কোনো লাভ হবে না। যারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা ভেবেচিন্তেই যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে স্পষ্ট বোঝা গেছে খুব দ্রুত পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট নোটিফিকেশন দেখেই। এখন দেখা যাক, সামনে কী হয়।’

তবে নিরূপা দেওয়ান মনে করেন, এই পদত্যাগের ঘটনার কিছু নেতিবাচক প্রভাব পড়বেই। কারণ দীপেন কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে কিছু উদ্যোগ শুরু করেছিলেন, তার পদত্যাগে তা বাধাগ্রস্ত হবে, আস্থাহীনতা বাড়বে।

তবে ঘটনার নেপথ্যে যত ঘটনাই থাকুক না কেন, গৌতম দেওয়ান, মনিস্বপন দেওয়ান আর দীপেন দেওয়ানের পদত্যাগে সাদৃশ্য খুঁজে বের করে প্রতিবাদে সরব হয়েছেন পাহাড়ের নেটিজেনরা। অনেকেই বলছেন, সম্ভবত আত্মমর্যাদার প্রশ্নেই বারবার হোঁচট খাচ্ছে পাহাড়ের নেতৃত্ব, যা গড়াচ্ছে পদত্যাগে। এমন পদত্যাগের পুনরাবৃত্তি ঠেকাতে তারা শাসকদের শক্তিপ্রয়োগ নয়, হৃদয়কে ব্যবহারের পরামর্শই দিচ্ছেন।

এদিকে পদত্যাগের পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মুখ খোলেননি পদত্যাগ করা পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তার অনুসারীরা মিছিল-মিটিং-বিক্ষোভ করলেও তিনি একদম নীরব। তার ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, তাকে চুপ থাকার পরামর্শই দিয়েছেন তার রাজনৈতিক পরামর্শকরা। ফলে তার মুখ না খোলা অবধি মিলবে না বহু প্রশ্নের উত্তর।

অন্যদিকে নতুন পার্বত্যমন্ত্রী হবেন কে তা নিয়েও চলছে নানা বিশ্লেষণ। বিএনপির দায়িত্বশীল নেতারা কেউই মুখ খুলছেন না এ নিয়ে। দীপেন দেওয়ান এখনো ঢাকায়, ঢাকায় আছেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারও। ঢাকাতে আছেন, যাকে ঘিরে এত ঘটনা, সেই সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ানও। এমনকি ঢাকায় অবস্থান করছেন বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরিও, যার নামই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পরবর্তী পার্বত্যমন্ত্রী হিসেবে। তবে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তিনি এই কঠিন সময়ে বড় দায়িত্বটি পালন করতে পারবেন, এটা মানতে নারাজ তার ঘনিষ্ঠজনরাও।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, সম্ভবত ২০০১-২০০৬ সালের খালেদা জিয়া সরকারের মতো মন্ত্রণালয় নিজের অধীনে রেখে বর্তমান প্রতিমন্ত্রীকে দিয়েই গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়টি চালাতে পারেন খোদ প্রধানমন্ত্রী! মন্ত্রণালয় ঘনিষ্ঠ সূত্রগুলোর কথাতেও মিলছে এমন সায়। কারণ শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকা জেরিকে মন্ত্রী করা না হলে, টেকনোক্র্যাট কোটায়ও কাউকে যে মন্ত্রী করা যেতে পারে, সেই সুযোগ কম সরকারের হাতে। নেই একাধিক বিকল্পও। ফলে প্রধানমন্ত্রী নিজের দায়িত্বেই এই মন্ত্রণালয় রেখে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। পারিপার্শ্বিক নানা পরিস্থিতি সেই সম্ভাবনার কথাই বলছে!

    শেয়ার করুন:
    দুই ঘণ্টায় ওসিরে সরাইছি, সেনাবাহিনীর মেজরকে বদলাইছি

    দুই ঘণ্টায় ওসিরে সরাইছি, সেনাবাহিনীর মেজরকে বদলাইছি

    ০১ জুন ২০২৬, ২০:৩০

    উচ্ছেদের আড়াই মাস পর ফের বালিয়াড়ি সৈকতে ৪ শতাধিক দোকান

    উচ্ছেদের আড়াই মাস পর ফের বালিয়াড়ি সৈকতে ৪ শতাধিক দোকান

    ০১ জুন ২০২৬, ১৫:২৭

    বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ

    বংশালে দোকানে আগুন, ৩ কর্মচারী দগ্ধ

    ০১ জুন ২০২৬, ১৫:২৬

    ইরান যুদ্ধে ট্রাম্পের ছয় ব্যর্থতা

    ইরান যুদ্ধে ট্রাম্পের ছয় ব্যর্থতা

    ০১ জুন ২০২৬, ১৫:২২

    ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

    ঈদ শেষে ঢাকায় ফিরে ছিনতাইকারীর কবলে যুবক, মোবাইল-টাকা লুট

    ০১ জুন ২০২৬, ১৫:১৭

    দীপেন দেওয়ানের মন্ত্রী পদে থাকা দরকার, মনে করেন সর্বমিত্র

    দীপেন দেওয়ানের মন্ত্রী পদে থাকা দরকার, মনে করেন সর্বমিত্র

    ০১ জুন ২০২৬, ১৫:০৯

    ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানো কঠিন হবে

    ঐক্যবদ্ধ থাকলে আমাদের হারানো কঠিন হবে

    ০১ জুন ২০২৬, ১৫:০৭

    রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজর কাড়ছে বিরল ফলসাগাছ

    রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নজর কাড়ছে বিরল ফলসাগাছ

    ০১ জুন ২০২৬, ১৫:০৪

    চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে ড. ইউনূসের সরকার

    চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে ড. ইউনূসের সরকার

    ০১ জুন ২০২৬, ১৫:০৩

    ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

    ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে অভিনেত্রী!

    ০১ জুন ২০২৬, ১৪:৫৪

    পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ

    পাখির জন্য আহম্মদ উল্ল্যাহ

    ০৩ জুন ২০২৬, ০৪:১৩

    ১০ আগস্টের মধ্যে অনেক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল

    ১০ আগস্টের মধ্যে অনেক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল

    ০৩ জুন ২০২৬, ০১:৫৬

    ঢাকার আলোচিত খুনের রহস্য জানেন মমতা!

    ঢাকার আলোচিত খুনের রহস্য জানেন মমতা!

    ০২ জুন ২০২৬, ২১:৪৮

    মাজারের কুমির যাচ্ছে সুন্দরবনে, সিদ্ধান্ত জেলা প্রশাসনের

    মাজারের কুমির যাচ্ছে সুন্দরবনে, সিদ্ধান্ত জেলা প্রশাসনের

    ০৩ জুন ২০২৬, ০০:৪৯

    বর্ষার শুরুতেই ২ থেকে ৩টি তাপপ্রবাহের শঙ্কা, তাপমাত্রা থাকবে বেশি

    বর্ষার শুরুতেই ২ থেকে ৩টি তাপপ্রবাহের শঙ্কা, তাপমাত্রা থাকবে বেশি

    ০২ জুন ২০২৬, ১৯:৪৯

    advertiseadvertise