শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
আগামীর সময় চট্টগ্রাম

আজ মেলা, কাল জব্বারের বলীখেলা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রামপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৪:৩৬
আজ মেলা, কাল জব্বারের বলীখেলা

ছবি: আগামীর সময়

কালিয়াকৈরের নীতিশ পাল। বাপ-দাদার হাত ধরে কুমার পেশায়। টিকিয়ে রেখেছেন ঐতিহ্য। আয় রোজগার তো বটেই, এই ব্যবসায় একটা মাটির টানও যেন নীতিশের। প্রতি বারের মতো এবারও জব্বারের বলীখেলা ষাটোর্ধ্ব এই কুমারকে টেনে এনেছে বীর চট্টগ্রামে। কাটা পাহাড়ের পাশে শুক্রবার সকালে ব্যস্ত দিনের শুরু। ট্রাক থেকে একে একে নামছে মাটির ব্যাংক।

এভাবে দূর দূরান্তের হাজারো ব্যবসায়ীর গন্তব্য লালদীঘির মাঠ ও আশপাশ। কত শত পণ্যের সমাহার। কোলাহলে ভরপুর আনাচ কানাচ। এ যেমন আন্দরকিল্লা পুরোনো সিটি করপোরেশন ভবনের কাছাকাছি হলেই চোখ পড়বে সারি সারি ঝাড়ু। ভিড় ঠেলে এগোলে পাপোশ, খেলনা বাটি, ফুল ফল আরো কত কী। বসেছে মেলা। আবদুল জব্বার স্মৃতি বলীখেলার মেলা।

আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু। তবে বেচাকেনা চলছে বুধবার থেকে। কাল শনিবার বিকেলে ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। শতবর্ষী এই বলীখেলা ও বৈশাখী মেলা এবার পা রেখেছে ১১৭ বছরে। এসএসসি পরীক্ষার কারণে মেলার ব্যাপ্তি তিন থেকে কমে হয়েছে দু’দিন। এ কারণেই কিনা ব্যবসায়ীদের মধ্যে আগেভাগে জিনিসপত্র বিক্রির একটা তাড়া।

ব্যবসা না হয় কিছু একটা হবে, কিন্তু এই মেলার সঙ্গে যেন কিছু কিছু লোকের নাড়ির বন্ধন। সিলেটের শীতল পাটি নিয়ে আসা গৌর চাঁদ দাশের কথায় ধরুন। জায়গা পেয়েছেন মহল মার্কেটের পেছনের গলিতে। তার মুখে শোনা যাক, ‘ছোটবেলা থেকে আসছি এই মেলায়। এক নম্বর শীতল পাটি নিজ হাতে তৈরি করে আনি। এটাতে আসার জন্য মুখিয়ে থাকি প্রতিবছর।’

মহল মার্কেটের সামনে তো দা কুন্তি, তামা পিতল, সিলভারের বিশাল সম্ভার। আরেকটু এগিয়ে যান। লালদীঘি পেট্রল পাম্প চত্বরপুরোটায় গৃহসজ্জ্বা, হাঁড়ি পাতিল, আয়না, খেলনায় ভরপুর। দু তিনদিন এই পাম্পে গাড়ি ঢুকবে না। সামনের জেলা পরিষদ চত্বর ও সড়কজুড়ে রান্নাবাটি, মাটির তৈজসপত্র, শোপিস, কাঠের সামগ্রী।

এবার চলে যেতে পারেন কোতোয়ালির দিকে। যেতে যেতে ফুটপাত ও সড়কে চোখে পড়বে রেশমি চুড়ি, প্রসাধনী, খেলনা, খাবার আরও কতশত রকমারি সামগ্রী। কোতোয়ালি মোড় পেরিয়ে বাংলাদেশ ব্যাংক কিংবা নিউমার্কেটের কাছাকাছি জিপিও কার্যালয় পর্যন্ত মেলার ব্যাপ্তি।

মেলার একপাশ তো গেল। এবার লালদীঘির চার পাড় দেখা যাক। পূর্বপাড়ে সারি সারি ফুল ফলসহ নানা জাতের গাছের চারা বিক্রি করছে বিভিন্ন নার্সারী। রয়েছে ক্যাকটাসও। অন্য পাড়গুলো খাবার দোকানের দখলে। খাবার দোকান মানে গ্রামীণ মেলার প্রধান অনুসঙ্গ গজা, বুট বাদাম, খই ইত্যাদি। জেল রোডটি পুরোপুরি দখল করেছে ঝাড়ু আর বেতের তৈরি মোড়া, মাছের ফাঁদ, কূলা, পিঁড়ি আরো কত কী!

কে সি দে সড়কে মিলবে মাটির ও প্লাস্টিকের গৃহসজ্জ্বার সামগ্রী, খেলনা, শীতল পাটি আর ঝাড়ু এবং হাতপাখা। হাত পাখা ও ঝাড়ু পুরো মেলাজুড়েই পাওয়া যাবে। শহীদ মিনার কিংবা সিনেমা প্যালেস এলাকাটিতে রয়েছে কাঠের আসবাবপত্র।

মেলার অন্যতম আকর্ষণ নাগরদোলা কিন্তু লালদীঘি মাঠের একপাশে সর্বক্ষণ ঘুরছে, এ না হলে কি আর মেলা জমে। ওই মাঠেই প্রস্তুত হয়েছে বলীখেলার রিং, যেখানে কাল মুখোমুখি হবেন বলী বা কুস্তিগীরেরা। প্রায় শ খানেক বলী এবার অংশ নেবেন বলে আশা করছেন বলীখেলা ও মেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান।

খেলার রিং দেখে ফেরার সময় কাটা পাহাড় লেনে নীতিশবাবুর সঙ্গে পুনরায় সাক্ষাত। মাটির ব্যাংক নামানোর কাজ তখন প্রায় শেষপর্যায়ে। ভেঙেছেও কিছু ব্যাংক। এই ব্যাংকে হয়তো জমা হবে কত কিশোর তরুণ তরুণীর ভবিষ্যৎ মেলার খরচ বা সঞ্চয়। মাটির ব্যাংকের বিনিময়ে নিজের ভবিষ্যৎটাও উজ্জ্বল করতে চান নীতিশ।

    শেয়ার করুন:
    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    কাবার কিসওয়া: ভালোবাসা, ঐতিহ্য ও ঈমানের প্রতিচ্ছবি

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৫৫

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    শেকসপিয়ারের জন্মদিন নিয়ে রহস্য

    ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৭

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ইউএফও রহস্যের আড়ালে কী?

    ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    শর্তসাপেক্ষে শাস্তি উঠল শুটার কলির

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    তামিলনাড়ুতেও চলছে ভোট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৪১

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ফুয়েল কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না থাকায় বাইকারকে মারলেন ইউএনও

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    টয়লেটের ক্লিনার লাইব্রেরিয়ানের দায়িত্বে

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৮

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    নিউ অ্যাঙ্গুলেম যেভাবে নিউ ইয়র্ক

    ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ওয়াজুদ্দিনের পৃষ্ঠাগুলি

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    মেসির শিরোপা জয়ের রেকর্ড ছোঁয়া কে এই বার্সা তারকা?

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭

    ও আলোর পথযাত্রী...

    ও আলোর পথযাত্রী...

    ২৩ এপ্রিল ২০২৬, ১২:১২

    কে আগে নতিস্বীকার করবে

    কে আগে নতিস্বীকার করবে

    ২৩ এপ্রিল ২০২৬, ১৬:২২

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

    ২৩ এপ্রিল ২০২৬, ১৯:০৫

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    রুমিন ফারহানার নামে অপপ্রচারের পোস্টমর্টেম

    ২৩ এপ্রিল ২০২৬, ২০:২১

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    গুপ্ত বিতর্কে উত্তাল সংসদ ও রাজপথ!

    ২৩ এপ্রিল ২০২৬, ২৩:২৬

    প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

    সম্পাদক : মোস্তফা মামুন

    আগামীর সময়
    আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

    ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

    যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

    বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

    info@agamirsomoy.com

    স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

    • বেটা
    • সর্বশেষ
    • ইপেপার
    EN
    • বেটা
    • সর্বশেষ
    • জাতীয়
    • রাজনীতি
    • অর্থনীতি
    • সারা দেশ
    • বিশ্ব
    • খেলা
    • বিনোদন
    • লাইফস্টাইল
    • মতামত
    • ফিচার
    • চট্টগ্রাম
    • ভিডিও
    • শিক্ষা
    • বিচিত্রা
    • ইপেপার
    • EN