Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নিহতের পকেটের ফোন ধরে বললেন, ‘তাড়াতাড়ি ঘটনাস্থলে আসেন’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০২
নিহতের পকেটের ফোন ধরে বললেন, ‘তাড়াতাড়ি ঘটনাস্থলে আসেন’

ছবি: আগামীর সময়

রাস্তার একপাশে দুমড়ে-মুছড়ে যাওয়া মাইক্রোবাস থেকে আরোহীদের বের করছিলেন স্থানীয়রা। হতাহতদের বের করে সড়কের পাশে রাখা হচ্ছিল। এমন সময় একটি নিথর দেহের পকেটে থাকা ফোন বেজে ওঠে। উদ্ধারকারীদের একজন ফোনটি ধরলেন। ওপাশ থেকে একজন ফোনের মালিককে খুঁজছিলেন। যিনি ফোন ধরলেন তিনি দুর্ঘটনার খবরটি দিয়ে তাড়াতাড়ি ঘটনাস্থলে আসতে বললেন।

শনিবার রাত দুইটার দিকে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত মাইক্রোবাসটির চালক মোহাম্মদ মুন্নার মুঠোফোনে এই কলটি এসেছিল।

আগ্রাবাদে একটি বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঈদগাহ ফিরছিলেন কনেপক্ষ। মুন্না ছাড়াও নিহত হন আরও তিনজন। তারা হলেন নববধূ ফাহিমের ভাই মো. মোরশেদ ও বোন মিফত আকতার এবং তাদের মামা ফেরদৌস আলম।

এ ঘটনায় কনের বাবা মনজুর আলম ও তার মা নিলুফা আকতার গুরুতর আহত হন। বিয়ের আনন্দঘন আবেশ নিয়ে হাসিঠাট্টা করতে করতে সবাই ফিরছিলেন বাড়িতে। ভোরে খুশিমনে ঈদগাহ পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু আজ রবিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) লাশঘর থেকে চারজনের মরদেহ পাঠানো হয়েছে বাড়িতে। চারজনের বাড়িই ঈদগাহ এলাকায়।


আরও পড়ুন

উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

১৩ সেপ্টেম্বর ২০২৬

তার আগে রবিবার দুর্ঘটনার পর পর হাসপাতালে ভিড় করেন স্বজনেরা। আহাজারি করছিলেন কেউ কেউ। নিহত ফেরদৌস আলমের ভাই আজিজুল হক স্তম্ভিত পুরো ঘটনায়। এক দুর্ঘটনায় ভাই, ভাগনে ও ভাগনিকে হারিয়েছেন তিনি।


আজিজুল বলেন, ‘বিয়ের অনুষ্ঠান শেষে আমরা চারটি গাড়িতে একসঙ্গে রওনা হই। তেল নিচ্ছিল ভাইদের বহনকারী গাড়িটি। আমরা একটু বেশি এগিয়ে যাই। পরে একটি ফোনে দুর্ঘটনার খবর পাই। গাড়ি ঘুরিয়ে ফিরে এসে দেখি ভয়াবহ অবস্থা। গাড়ির ভেতরে রক্তে ভেসে যাচ্ছে।’

এ দুর্ঘটনায় তার দুলাভাই ও বোনসহ সাতজন আহত হন। চমেক হাসপাতালে সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মনজুর আলমও গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন। নিলুফা তুলনামূলক কম চোট পেয়েছেন। মনজুর আলমকে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

মেয়ের বিয়ে নিয়ে যে মানুষটা হাসিখুশি মাতোয়ারা ছিলেন ঘণ্টাখানেক আগে, তিনিই আজ অচেতন। কীভাবে কী হয়ে গেল, স্বজনদের চোখেমুখে অবিশ্বাস। এমন শোকগাথা দিন তারা কোনোভাবে মানতে পারছেন না।

মনজুর আলমের দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়ে ফাহিমের বিয়ে উপলক্ষে চট্টগ্রাম আসছিলেন তারা। মেয়ের বিয়ে। তাই খুশির সীমা ছিল না মনজুর আলমের পরিবারের। ধুমধাম করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় রাতে। তোলা হয় অনেক ছবি। একটি ছবিতে চোখ আটকে যাচ্ছে সবার। নতুন বর-কনের সঙ্গে পারিবারিক ছবি তাদের। সেই ছবিতে থাকা মনজুরের ছোট ছেলে মোরশেদ আলম এখন সত্যিকার অর্থে ছবি হয়ে গেছে। হারিয়েছে অপর মেয়েকেও।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    নিয়োগকর্তাকেই কাঠগড়ায় তুললেন মার্শাল

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ