Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৪:৩০
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার আলাদা পাহাড়ধসের ঘটনা ঘটে নগরের ষোলশহর মুক্তিযোদ্ধা পাহাড় ও সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায়।

জঙ্গল সলিমপুরের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় আজ সকালে পাহাড় ধসে মারা গেছে ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীর। এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন। তানভীর ওই এলাকার মহিন উদ্দীনের ছেলে।

ষোলশহর মেয়রগলি মুক্তিযোদ্ধা পাহাড়ের পাশে ভূমিধসে মারা গেছে সুমাইয়া আকতার (১১) নামে অপর এক শিশু। দুপুর ১টার দিকে এই পাহাড়ধসের ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার ওসি জাহেদুল ইসলাম আগামীর সময়কে জানিয়েছেন, বৃষ্টির মধ্যে পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে শিশুটি আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বুধবার সকাল ১০টার দিকে জঙ্গল সলিমপুরে পাহাড়ের একটি অংশ ধসে মাহিন উদ্দিনের ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা মাহিনের ছেলে তানভীর মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় শিশুটির মা আহত হন।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, সকালে পাহাড়ধসে জঙ্গল সলিমপুরে এক শিশু মারা গেছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে গড়ে উঠেছে লক্ষাধিক লোকের বসতি। পাহাড় কেটে গড়ে তোলা এসব বসতির অধিকাংশ ঝুঁকিপূর্ণ। প্রতিবছর বৃষ্টিতে সেখানে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। এর আগে মঙ্গলবার নগরের ষোলশহর ও রাঙ্গুনিয়ায় পাহাড় ও দেয়ালধসে দুজন মারা যায়।

চট্টগ্রামপাহাড়ধসশিশুমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি