Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নওফেল-নাছিরের বাসায় তল্লাশি, মাহতাবের বাসায় হামলা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৫
শেয়ার করুন:
নওফেল-নাছিরের বাসায় তল্লাশি, মাহতাবের বাসায় হামলা

ছবি: আগামীর সময়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ দলটির আরেক নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। তিন নেতাই গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালিয়ে আছেন।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমাহিলে নওফেল ও কোতোয়ালী থানার আন্দরকিল্লায় নাছিরের বাসায় তল্লাশি করা হয়। একইসময়ে নগরীর চকবাজার থানার দামপাড়া পল্টন রোডে মাহতাবের বাসায় হামলা হয়।

নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন আগামীর সময়কে বললেন, ‘রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৬টি গাড়িতে করে অর্ধশতাধিক পুলিশ আমাদের বাসায় প্রবেশ করে। তারা পুরো বাসা তল্লাশি করে। বাসায় দুজন সিকিউরিটি গার্ড ছিলেন। তাদের কাছে আমাদের বিষয়ে জানতে চেয়েছেন। প্রতিবেশিদেরও আমরা কেউ ওই বাসায় যায় কী না জিজ্ঞেস করেন। ঘন্টাখানেক তল্লাশির পর তারা ফিরে যান।’

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক আগামীর সময়কে বললেন, ‘সেখানে দুজন নিরাপত্তাকর্মী ছাড়া কাউকে পাওয়া যায়নি।’

সালেহীন বললেন, ‘আমাদের বাসায় দুইবার ভাঙচুর করা হয়েছে। দুইবার আগুন দেওয়া হয়েছে। এটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে।’

চশমাহিলের বাসাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে বেশি পরিচিত। মহিউদ্দিনের দুই ছেলে নওফেল ও সালেহীনসহ পরিবারের সদস্যরা গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওই বাসায় আর থাকছেন না।

নগরীর আন্দরকিল্লায় নজির আহমদ চৌধুরী সড়কে রাত ১১টার দিকে আ জ ম নাছির উদ্দীনের বাসায় তল্লাশি চালানো হয়। কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর আগামীর সময়কে বললেন, ‘আমরা গিয়েছিলাম। সেখানে উনার এক ভাই শুধু পরিবার নিয়ে থাকেন। আর কাউকে পাওয়া যায়নি।’

রাতে মাহাতাব উদ্দিন চৌধুরীর বাসায় হামলার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে ফেসবুকে। এতে একদল যুবককে লাঠি নিয়ে বাসার গেট ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন বললেন, ‘হামলার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। বাসার সামনে কয়েকটা ভাঙা কাঁচের টুকরো দেখা গেছে।’

মহিবুল হাসান চৌধুরী নওফেলআ জ ম নাছির উদ্দীনমাহতাব উদ্দিন চৌধুরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’