কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ দলটির আরেক নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। তিন নেতাই গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পালিয়ে আছেন।গতকাল বুধবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চশমাহিলে নওফেল ও কোতোয়ালী থানার আন্দরকিল্লায় নাছিরের বাসায় তল্লাশি করা হয়। একইসময়ে নগরীর চকবাজার থানার দামপাড়া পল্টন রোডে মাহতাবের বাসায় হামলা হয়।নওফেলের ছোট ভাই বোর...