Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ঢাকার আচার কক্সবাজারে এসে হয়ে যায় বার্মিজ

ইমরান হোসাইন, কক্সবাজার
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১:৪৭
ঢাকার আচার কক্সবাজারে এসে হয়ে যায় বার্মিজ

ছবি: আগামীর সময়

কক্সবাজার ঘোরাঘুরি শেষে ঢাকায় ফেরার আগে ছোট বোনের জন্য ব্যাগভর্তি ‘বার্মিজ আচার’ কিনেছেন আজিমপুরের বাসিন্দা ফাহিম শাহরিয়ার। বন্ধুদের সঙ্গে গত ১৪ মে বেড়াতে এসে সুগন্ধা সৈকত এলাকার একটি দোকান থেকে নানা স্বাদের আচার সংগ্রহ করেন তিনি। বাড়ি ফিরে বোনের হাতে তুলে দেবেন কক্সবাজারের বহুল পরিচিত সেই ‘বার্মিজ আচার’, এমন পরিকল্পনা তার।

তবে ফাহিম জানেন না, তিনি যে আচার কিনেছেন তার বেশিরভাগই আসলে মিয়ানমার বা বার্মিজ নয়। সেগুলোর তৈরি হয়েছে ঢাকার কিংবা কক্সবাজারেরই কোনো কারখানায়।

সুগন্ধা, লাবণী, কলাতলী সৈকত ও শহরের বার্মিজ মার্কেট ঘুরে দেখা গেছে, দোকানজুড়ে সাজানো অসংখ্য ব্র্যান্ডের আচার। কোথাও আম, জলপাই, বরই কিংবা তেঁতুলের আচার, কোথাও মরিচের আচার, শুকনা মাছের মিশ্রণ, চিংড়ি পেস্ট কিংবা মিয়ানমারের ঐতিহ্যবাহী খাবার ‘লাপেট’। বেশিরভাগ পণ্যের মোড়কে বার্মিজ ভাষা, ইংরেজিতে ‘মেইড ইন মিয়ানমার’ লেখা কিংবা মিয়ানমারের ঠিকানাও ছাপানো রয়েছে। এসব দেখে পর্যটকরা সহজেই পণ্যগুলোকে ‘অরিজিনাল বার্মিজ’ বলে বিশ্বাস করছেন।

কিন্তু বাস্তবচিত্র ভিন্ন। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক বাণিজ্য প্রায় অচল। রাখাইনে সংঘাত, সীমান্তে নিরাপত্তা সংকট এবং টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বৈধভাবে মিয়ানমার থেকে আচার আমদানির সুযোগ কার্যত বন্ধ। বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ ‘বার্মিজ আচার’ স্থানীয়ভাবেই উৎপাদিত।


সুগন্ধা সৈকত এলাকার ব্যবসায়ী শফিউল আলম বলেছেন, ‘এক বছরের বেশি সময় ধরে বৈধভাবে মিয়ানমার থেকে আচার আসে না। পর্যটকদের চাহিদা আছে বলেই স্থানীয়ভাবে তৈরি আচার বিক্রি করছি। সামান্য কিছু পণ্য চোরাই পথে আসে, কিন্তু সেগুলোর দাম বেশি।’

তিনি জানিয়েছেন, সৈকত এলাকার দোকানিরা মূলত শহরের বার্মিজ মার্কেট থেকে পাইকারি দরে আচার সংগ্রহ করেন। এরপর সেগুলো পর্যটকদের কাছে ‘বার্মিজ আচার’ হিসেবেই বিক্রি করা হয়।

শহরের চৌধুরী বার্মিজ মার্কেটের পাইকারি ব্যবসায়ী জসিম উদ্দিন জানিয়েছেন, কক্সবাজারে বিক্রি হওয়া আচারের প্রায় ৫০ শতাংশ আসে ঢাকার মিরপুর ও কেরানীগঞ্জের কারখানা থেকে। ‘হাইকো’, ‘মারমেইড’ ও ‘নাম্বার ওয়ান’ নামে বিভিন্ন ব্র্যান্ডে এসব আচার উৎপাদন করা হয়। এছাড়া প্রায় ৩০ শতাংশ আচার তৈরি হয় কক্সবাজার শহরের লাইট হাউস ও লারপাড়া এলাকায়। অল্প কিছু পণ্য চোরাই পথে মিয়ানমার থেকে আসে।

দোকানিদের দাবি, কক্সবাজারে এসে বার্মিজ আচার কেনা এখন অনেক পর্যটকের কাছে এক ধরনের ভ্রমণ সংস্কৃতি বা অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকরা বাড়ি ফেরার সময় এসব আচার কিনে নিয়ে যান।

বার্মিজ মার্কেটের দোকানি শাহাবুদ্দিনের মতে, ‘অনেকে মনে করেন- কক্সবাজার এসে বার্মিজ আচার না কিনলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়।’

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানিয়েছেন, ‘কক্সবাজারের প্রায় ৪ শতাধিক দোকানে মাসে অন্তত দুই কোটি টাকার আচার বিক্রি হয়। দীর্ঘদিনের পরিচিতির কারণে পর্যটকরা এখনও এখানে এসে বার্মিজ আচার খোঁজেন। বৈধভাবে মিয়ানমার থেকে পণ্য না এলেও বাজারে বার্মিজ পণ্যের নামে ব্যবসা চলছেই। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছেন।’

স্থানীয়ভাবে তৈরি অনেক আচারের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের সময় কিংবা উপাদানের তালিকাও উল্লেখ থাকে না। ফলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেই যায়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক অসীম সূত্রধরের মতে, অননুমোদিত খাদ্যপণ্য দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এসব পণ্যের উৎপাদন পরিবেশ, সংরক্ষণ ব্যবস্থা ও ব্যবহৃত উপাদান যাচাই করা সম্ভব হয় না।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানিয়েছেন, বাজারে বিক্রি হওয়া বেশিরভাগ আচারই স্থানীয়ভাবে তৈরি। বার্মিজ মোড়ক ব্যবহার করে সেগুলো বাজারজাত করা হচ্ছে।

সম্প্রতি সীমিত পরিসরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য আবার চালু হওয়ার তথ্য দিয়েছেন টেকনাফ স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. ইজাজুল হক। তিনি জানিয়েছেন, ‘ভবিষ্যতে বৈধভাবে আচার আমদানি সম্ভব।’

আচারকক্সবাজারবার্মিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত