Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ঘূর্ণিঝড় ‘আকভান’: বৃষ্টিতে চট্টগ্রামে ভোগান্তি, বিপাকে পরীক্ষার্থীরা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২৪
শেয়ার করুন:
ঘূর্ণিঝড় ‘আকভান’: বৃষ্টিতে চট্টগ্রামে ভোগান্তি, বিপাকে পরীক্ষার্থীরা

সকাল থেকে মেঘলা আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি। ছবি- রনি দে, চট্টগ্রাম

সকালে ঘুম ভাঙতেই মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো থেমে থেমে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে গতকাল বুধবার থেকে শুরু হওয়া এমন আবহাওয়ায় চট্টগ্রামে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কর্মস্থলে ছুটে চলা মানুষ ও পথচারীরা পড়েছেন বিপাকে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বার্ষিক পরীক্ষা দিতে
যাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

বর্তমানে শহরের বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। সকালে বৃষ্টির কারণে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় গণপরিবহন ও রিকশার সংকট থাকায় অনেককে বৃষ্টিতে ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে দেখা যায়।

নগরের জামালখান এলাকায় এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘সকাল থেকে থেমে থেমে বৃষ্টির কারণে রাস্তায় রিকশা বা সিএনজি পাওয়া কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত ভাড়া দিয়ে কেন্দ্রে আসতে হয়েছে। হঠাৎ বৃষ্টিতে বাচ্চাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে চট্টগ্রামে মেঘলা আকাশ ও বৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশ উপকূল থেকে দূরে থাকলেও এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মেঘ-বৃষ্টির এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তবে ২৪ নভেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য, আপাতত মেঘলা আকাশ আর বৃষ্টির মধ্যেই নগরবাসীকে আরও কয়েক দিন পার করতে হবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘আকভান’ এখন একটি তীব্র ঘূর্ণিঝড় (সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) হিসেবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এটি ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে উত্তর দিকে এগোচ্ছিল। আবহাওয়া বিষয়ক বিভিন্ন অ্যাপ বা মডেলে এটিকে ‘ট্রপিক্যাল স্টর্ম’ বা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হিসেবে দেখানো হলেও, আইএমডি একে তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই শ্রেণিভুক্ত করেছে।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলের দিকে ভারতের ওড়িশার নারসাপুর থেকে পুরী উপকূলের মধ্যে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। মাছ ধরার নৌকা নিরাপদ স্থানে রাখতে বলা হয়েছে। সতর্কতা হিসেবে ওই অঞ্চলে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।


ঘূর্ণিঝড়আকভানচট্টগ্রামবৃষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে