Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

৯ শ্রমিকের মৃত্যু : ইয়ার্ড মালিক ও তিন সচিবকে বেলার আইনি নোটিশ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ২০:৫৯
৯ শ্রমিকের মৃত্যু : ইয়ার্ড মালিক ও তিন সচিবকে বেলার আইনি নোটিশ

সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ড— সংগৃহীত

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ করে সকল ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সেই সঙ্গে ইয়ার্ডের মালিক ও প্রধান কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে পাসপোর্ট জব্দ করার দাবিও করা হয়।

আজ রবিবার প্রতিকার চেয়ে আইনি নোটিশের (নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস) মাধ্যমে এই দাবি জানানো হয়। শিল্প সচিব, পরিবেশ সচিব, শ্রম সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১২জনকে এই নোটিশ দেওয়া হয়। ১২ নম্বর পক্ষভুক্ত করা হয় ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদকে। নোটিশে আদালতের আদেশ অবমাননার অভিযোগও আনা হয়।

নোটিশ প্রেরণের তিন দিনের মধ্যে আগামী ১৯ আগস্ট সকাল ১০টার মধ্যে এসব বিষয়ে পক্ষগুলোর গৃহীত পদক্ষেপ বেলাকে অবহিত করার অনুরোধ জানানো হয়। নোটিশে স্বাক্ষর করেছেন বেলার প্রধান সমন্বয়কারী ও সুপ্রিমকোর্টের আইনজীবী তাসলিমা ইসলাম।

নোটিশ বলা হয়, ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ জাহাজভাঙ্গা কার্যক্রমের অব্যাহত দূষণ নিয়ন্ত্রণ ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বেলা উচ্চ আদালতে বেশ কয়েকটি জনস্বার্থমূলক মামলা দায়ের করেছে যা চলমান মামলা হিসেবে মহামান্য আদালতে বিবেচিত রয়েছে। আদালত এ সকল মামলার রায় ও আদেশের মাধ্যমে জাহাজ কাটার আগে গ্যাস-ফ্রি সার্টিফিকেশন নিশ্চিত করতে এবং কালো বা ছাই তালিকাভুক্ত দেশ থেকে জাহাজ আমদানি নিয়ন্ত্রণ করতে নির্দেশ প্রদান করেছেন। একইসঙ্গে আদালত পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

আমার অস্ত্র-বডিগার্ড নেই বলে গাড়িতে দুটি লাঠি ছিল : আমির হামজা

১৬ আগস্ট ২০২৬

এতে আরও উল্লেখ করা হয়, ‘আদালতের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ১৪ আগস্ট ১২নম্বর নোটিশ গ্রহীতার জাহাজভাঙা ইয়ার্ডে কালো তালিকাভুক্ত `RASI'  নামক এলএনজি ট্যাংকার ভাঙার সময়ে গ্যাস লিকেজে অন্তত ৯ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে। বিভিন্ন সময় প্রকাশিত সংবাদ অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের অধিকাংশই ঝুঁকিপূর্ণ এ কাজে সম্পূর্ণ নতুন এবং কোনোরূপ সুরক্ষা সামগ্রী পরিধান ছাড়াই কর্মরত ছিলেন।

নোটিশে বলা হয়, শ্রমিক স্বার্থ রক্ষায় ও জাহাজভাঙা কার্যক্রম নিয়ন্ত্রণে তাই নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে বোর্ড পুনর্গঠনের বিকল্প নেই।

নোটিশেবলা হয়, সরকার শ্রমিকদের নিরাপত্তা ও পরিবেশের স্বার্থের চেয়ে কতিপয় জাহাজভাঙ্গা মালিকদের ব্যবসায়িক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং এ উদ্দেশ্যে আদালতের উপর্যুপরি আদেশ, নির্দেশ ও রায় লঙ্ঘন করছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নির্দেশ থাকা সত্ত্বেও কালো তালিকাভুক্ত দেশ থেকে জাহাজ আমদানি করা আমদানিকারককে আইনের আওতায় না আনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ও কর্মকর্তাদের চরম উদাসীনতার পরিচায়ক বলে উল্লেখ করা হয়।

নোটিশে ঘটনা তদন্তে একটি নিরপেক্ষ কমিটি গঠনের তাগিদ দেওয়া হয়। এতে বলা হয়, যথাযথ নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট পক্ষগুলোর বাইরে একটি স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্ত পরিচালনা করা সময়ের দাবি। বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে জানুয়ারি ২০১০ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ওই ইয়ার্ডে কর্মরত অবস্থায় শ্রমিক হতাহতের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের দাবি জানায় বেলা।

নোটিশের অপর পক্ষগুলো হলেন, যথাক্রমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রামের পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফেরদৌস স্টিলের স্বত্বাধিকারী ফেরদৌস ওয়াহিদ।

উল্লেখ্য, ১৪ আগস্ট ফেরদৌস স্টিলে গ্যাস লিকেজ হয়ে ৯ শ্রমিক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

ফেরদৌস স্টিল শিপব্রেকিংসীতাকুণ্ডচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে