সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডের কার্যক্রম বন্ধ করে সকল ছাড়পত্র, অনাপত্তিপত্র ও লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সেই সঙ্গে ইয়ার্ডের মালিক ও প্রধান কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে পাসপোর্ট জব্দ করার দাবিও করা হয়।
আজ রবিবার প্রতিকার চেয়ে আইনি নোটিশের (নোটিশ অব ডিমান্ড ফর জাস্টিস) মাধ্যমে এই দাবি জানানো হয়। শিল্প সচিব, পরিবেশ সচিব, শ্রম সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ ১২জনকে এই নোটিশ দেওয়া হয়। ১২ নম্বর পক্ষভুক্ত করা হয় ইয়ার্ডের ব্যবস্থ...