Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ঠিকাদারের টাকায় চসিক কর্মকর্তাদের সুইডেন সফর বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ২০:১৭
ঠিকাদারের টাকায় চসিক কর্মকর্তাদের সুইডেন সফর বাতিল

গ্রাফিকস: আগামীর সময়

সংবাদ প্রকাশের পর ঠিকাদারের টাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ কর্মকর্তার সুইডেন সফর বাতিল করা হয়েছে।

রোড রোলার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের নামে এই ভ্রমণ নিয়ে সমালোচনা শুরু হলে স্থানীয় সরকার বিভাগ ভ্রমণটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

আজ রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (সিটি করপোরেশন-১) মোহাম্মদ রবিউল ইসলাম।

তিনি বলেছেন, ‘ভ্রমণটি বাতিল করা হয়েছে। এ–সংক্রান্ত ফাইল অনুমোদনের জন্য মন্ত্রী মহোদয়ের দপ্তরে পাঠানো হয়েছে।’

গত ২২ জুলাই ‘রোড রোলার চালানো শিখতে ঠিকাদারের টাকায় সুইডেন যাচ্ছেন চসিকের কর্মকর্তারা!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, ঠিকাদার প্রতিষ্ঠানের টাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচ কর্মকর্তা ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সুইডেনে যাওয়ার অনুমোদন পান।

আরও পড়ুন

সন্ধ্যা নামলেই গ্যাংয়ের মহড়া, মোহাম্মদপুর ছাড়ছে মানুষ

২৬ জুলাই ২০২৬

মন্ত্রণালয়ের ৬ জুলাই জারি করা আদেশ অনুযায়ী, সফরে যাওয়ার কথা ছিল স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসীম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইমরান হোছাইন খোকার।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জন্য পাঁচটি ডাবল ড্রাম রোড রোলার সরবরাহ করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদ। গত ১১ মার্চ রোলারগুলো করপোরেশনের স্টকে যুক্ত হয়। তবে সরবরাহের চার মাস পর কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে।

চুক্তিপত্র অনুযায়ী, রোলার সরবরাহের সাত দিনের মধ্যে চট্টগ্রামেই একজন উপসহকারী প্রকৌশলী এবং প্রতিটি রোলারের একজন চালককে এক দিনের প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। এ জন্য ১৩ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ও ঠিকাদার প্রতিষ্ঠানের বহনের কথা উল্লেখ রয়েছে। সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।

আইন বিশেষজ্ঞরা বলেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের টাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ এবং প্রচলিত আইন অনুযায়ী এটি স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে।

এর আগে মশা নিয়ন্ত্রণ শিখতে ঠিকাদারের টাকায় সিটি করপোরেশনের কর্মকর্তাদের যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছিল প্রধানমন্ত্রী।

ঠিকাদারসুইডেন সফরচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে