Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘যুবলীগ ক্যাডার’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৩:৩১
শেয়ার করুন:
‘যুবলীগ ক্যাডার’ পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তের হামলায় নিহত ‘যুবলীগ ক্যাডার’ পিচ্চি জাহেদ। ছবি: আগামীর সময়

চট্টগ্রামের সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশের ভাষ্য, তিনি টার্গেট কিলিংয়ের শিকার।

গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদের (৩০) বাড়ি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বড়দুয়ারা গ্রামে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানালেন, রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন জাহেদ। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জাহেদের বিরুদ্ধে চন্দনাইশ, সাতকানিয়া ও রাঙামাটির কাউখালি থানায় হত্যা, ডাকাতি ও মাদক আইনের ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। ‘জাহেদুল কারাগারে ছিলেন। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে সাতকানিয়ার বাড়িতে আসেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে খুন করেছেন। এটা টার্গেট কিলিং’- বললেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল।

তিনি জানালেন, ‘পিচ্চি জাহেদ’ মূলত চট্টগ্রাম মহানগরীর ফিরোজ শাহ কলোনিসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন। সিএমপির সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দিতেন।

চলতি বছরের ১৭ জানুয়ারি ৩৩০ দুষ্কৃতকারীর একটি তালিকা তৈরি করে নগরীতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে সিএমপি। তালিকার এক নাম্বারে ‘যুবলীগ সন্ত্রাসী’ পরিচয়ে জাহেদের নাম ছিল। এরপর ১৯ জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকা থেকে অস্ত্র-ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এসবও জানালেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।

চট্টগ্রামসাতকানিয়াহত্যাযুবলীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন