Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্যার্তদের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:০৩
বন্যার্তদের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত চট্টগ্রাম। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থাগুলো। সহায়তা নিয়ে বন্যাদুর্গত এলাকায় পৌঁছেছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা ১০০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে বাঁশখালীর কোকদণ্ডী, ইলশা, চাপাছড়ি, বাহারচড়া, মাইজপাড়া, বাঁশখালা, বাগমারা, কাথারিয়া, বৈলছড়িসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিমের দিকনির্দেশনায় এবং মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম ও মার্কেটিং টিমের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি জানায়, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়বদ্ধতারই অংশ।

আরও পড়ুন

ডাকাতের কোপেও স্টিয়ারিং ছাড়েননি চালক, মিরসরাইয়ে লাশ উদ্ধার

১৪ জুলাই ২০২৬

অন্যদিকে, জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় পরিচালিত ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগর ও বাঁশখালীর পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ ১০০টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ইপসা। এতে জনপ্রতি ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এর মধ্যে ৮৪টি পরিবার শর্তহীন এবং ১৬ জন ক্ষুদ্র নারী উদ্যোক্তা শর্তযুক্ত নগদ সহায়তা পেয়েছেন।

ইপসা জানায়, পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনার অংশ হিসেবে নগদ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত প্রস্তুতিমূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

এ ছাড়া বিদ্যানন্দ, অক্সফাম ইন বাংলাদেশ, বিডি ক্লিন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংগঠন ও বাঁশখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বন্যাকবলিত এলাকায় সাহায্যে এগিয়ে এসেছে। অনেকেই ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে খাদ্য, বিশুদ্ধ পানি, নগদ অর্থ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।

সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার এমন কার্যক্রম দুর্যোগ মোকাবিলায় ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি কার্যকর হবে।

বন্যার্তচট্টগ্রামইপসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি