Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

বাড়ি ফিরে দুর্গতদের আরেক সংগ্রাম

প্রণব বল
প্রণব বল
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৮:১৩
বাড়ি ফিরে দুর্গতদের আরেক সংগ্রাম

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের বিধ্বস্ত ঘরবাড়ি। ছবি: সংগৃহীত

বৃষ্টি থেমেছে আগেই। পানিও নেমে গেছে বেশির ভাগ এলাকায়। কোথাও কোথাও এখনো হাঁটু পরিমাণ পানি। আশ্রয়কেন্দ্র কিংবা স্বজনদের বাড়িতে ওঠা লোকজন ফিরতে শুরু করেছেন আপন ঠিকানায়। ঘর কি আর অক্ষত আছে! কারও ঘর ভেঙে গেছে। আপন ঘর নিজের কাছেই অচেনা মনে হচ্ছে। চারদিকে বন্যার ক্ষতচিহ্ন।

এতদিন জীবন বাঁচাতে ঘর ছেড়েছিলেন তারা। আপাতত প্রাণে রক্ষা পেয়েছেন। এখন ঘরে ফিরে নতুন করে বাঁচার সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে বন্যাদুর্গত লোকজনকে। নতুন করে ঘর মেরামতের পাশাপাশি আয়-রোজগারের চিন্তাও পেয়ে বসেছে তাদের।

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রিকশাচালক আকতার মিয়ার কথায় ধরা যাক। তিনি স্ত্রী ও চার সন্তান নিয়ে আজ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন। ঘর তো নয়, যেন ধ্বংসস্তূপ। স্থানে স্থানে বেড়া ভেঙে গেছে। বেড়ার গাঁথুনির মাটি সরে গেছে। ঘরের মেঝেতে হাঁটু পরিমাণ কাদা মাটি। দু-একটি আসবাব যা ছিল সব কাদায় মাখামাখি।

আকতার মিয়া জানান, ইউনিয়ন পরিষদ ভবনে গিয়ে উঠেছিলাম। সেখানে ছয় দিন ছিলাম। রিকশা চালাতে পারিনি এতদিন। চারদিকে রাস্তা এখনো ডুবে আছে। ঘরে এসেছি। কিন্তু এই ঘর ঠিক করতে আরও সময় লাগবে। কাদামাটি পরিষ্কার করতে হবে। মেরামতে টাকা লাগবে।

ধোপাছড়ি ইউনিয়নটি দুর্গম, বান্দরবান সীমান্ত এলাকায় পাহাড়ের পাশে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এক সপ্তাহ পানির নিচে ছিল এখানকার বিভিন্ন ঘরবাড়ি। বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন ইউনিয়ন পরিষদ ও পাশের তৈয়বিয়া মাদ্রাসায়। তিন দিন আগে থেকে পানি নামতে শুরু করে এখানে। তখন থেকে তারা ঘরে ফিরতে শুরু করেন। আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদে থাকা সর্বশেষ ৮ পরিবার নিজগৃহে ফিরেছে।

ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নজরুল ইসলাম জানান, ইউনিয়নের ১, ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বেশিরভাগ বাড়িতে পানি ঢুকেছে। ঘরগুলো ছিল বেড়ার। বাসিন্দারা পরিষদে এবং মাদ্রাসায় উঠেছিলেন। তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এখন ফিরে তারা নতুন করে ঘরবাড়ি পুনঃনির্মাণ কাজে লেগেছেন।

ধোপাছড়ি এলাকাটির বেশিরভাগ ঘর বেড়ার। অপর রিকশাচালক আবদুর রশিদ উঠেছিলেন এক আত্মীয়ের বাড়িতে। দুই সন্তান ও স্ত্রীসহ তিনি নিজের ঘরে ফিরেছেন গত সোমবার। তিনিও ঘর মেরামতে নেমে পড়েছেন।

রশিদ বলেছেন, ‘ঘরে গিয়ে এখনো পরিষ্কার করছি। খাট, টেবিল কাদায় নষ্ট হয়ে গেছে। বেড়ার নিচের মাটি সরে হা হয়ে আছে। টাকা নেই এখন। আস্তে আস্তে ঘর মেরামত করব।’

ধোপাছড়ি পাহাড়ি এলাকা। পাশ দিয়ে চলে গেছে সাঙ্গু নদী। এ কারণে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দ্রুত পানি উঠে গেছে ঘরবাড়িতে। এ ছাড়া চন্দনাইশ থেকে ইউনিয়নটির সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় টানা বৃষ্টির তৃতীয় দিন থেকে। সড়কপথে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে ইউনিয়নটি। এখানে ত্রাণ পৌঁছাতেও নানা ভোগান্তিতে পড়তে হয়। একমাত্র নদী পথে ওই এলাকায় যাওয়া যায়। সাঙ্গুর ঢলের পানি ঠেলে পৌঁছাতে লাগে এক ঘণ্টা। পানিতে তলিয়ে যাওয়ার চার দিন পর কিছু ত্রাণ ওখানে পৌঁছেছিল।

পূর্ব ধোপাছড়ির দিনমজুর আবদুল মাবুদও ঘরে ফিরেছেন মঙ্গলবার। তার ঘরটিও বেড়ার। ঘরটিতে গলা পর্যন্ত পানি উঠেছিল। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ আশ্রয় নিয়েছিলেন ইউনিয়ন পরিষদে। ফেরার পর ঘর আগের অবস্থায় পায়নি।

চন্দনাইশ পৌর সদরের দক্ষিণ হারালা এলাকা এখনো পানিতে ডুবে রয়েছে। মঙ্গলবার দুপুরেও ওখানে কোমরসমান পানি ছিল। কিছু কিছু ঘরে ছিল হাঁটুপানি। এলাকার নিজামউদ্দিনপাড়ার বাসিন্দা মোহছেনা খাতুন আশ্রয়কেন্দ্র থেকে সোমবার বাড়ি ফিরেছেন। এখনো বাড়ির সামনে পানি। ঘর থেকে পানি নেমে গেছে। এখন ঘর পরিষ্কার করে চলেছেন।

মোহছেনা বললেন, ‘স্বামী রিকশা চালান। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে রিকশা চালাতে পারছেন না। রিকশাটিও পানিতে ডুবেছিল। এখন ঘর ও রিকশা দু-ই মেরামত করতে হবে।’

চন্দনাইশ উপজেলায় দুটি পৌরসভা এবং আটটি ইউনিয়ন এবারের বন্যায় প্লাবিত হয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, উপজেলার প্রায় ২৫০টি ঘরবাড়ি ও ৩০টি স্কুল বন্যায় ভেঙে গেছে। আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও অনেক বেশি। সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ কিলোমিটার।

চট্টগ্রামবন্যাধোপাছড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    গুম প্রতিরোধ আইনের ভয়ংকর দিক

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    অন্নাভাবে অন্নদাতা

    অন্নাভাবে অন্নদাতা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    পাহারা দিয়ে পাহাড় রক্ষা করা যাবে না

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন ‘এ সপ্তাহেই’

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০০

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    রান্না থেকে ত্রাণ সংগ্রহ, বন্যার্তদের পাশে নেপালের তারকারা

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৬

    যেখানে সংকট সেখানেই বাবলু

    যেখানে সংকট সেখানেই বাবলু

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    পে স্কেল নিয়ে বেসরকারিরা শঙ্কায়

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    পে-স্কেলের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে : তথ্য উপদেষ্টা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    মার্কিন বাহিনীর ‘ড্রোন গাই’ খ্যাত সচিবের পদত্যাগ

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    রানা প্লাজা নির্মাণে দুর্নীতি, মামলা রায় থেকে ফের যুক্তিতর্কে

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    লোডশেডিংয়ের ধাক্কা ছাপাখানায়, সময়মতো বই পাবে কি শিক্ষার্থীরা

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    টুপাক শাকুর হত্যা মামলায় সাবেক গ্যাং লিডার দোষী সাব্যস্ত

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৭

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    এখন কেউ গায়ে হাত দিলে রাস্তায় বস্ত্র খুলে দাঁড় করাব : ঋতাভরী

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

    advertiseadvertise