Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

গরুর হাট বসেছে, ক্রেতা নেই

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৮:৪০
গরুর হাট বসেছে, ক্রেতা নেই

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরীতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাটের কার্যক্রম। মঙ্গলবার থেকে নগরীর চান্দগাঁও থানার নূর নগর হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত ‘কর্ণফুলী পশুর হাটে’ বেপারিদের আনাগোনা ও প্রস্তুতি চোখে পড়েছে।

দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ২৫টি গরু নিয়ে একটি ট্রাক হাটে পৌঁছায়। বেপারি বাবুল ও তার সহযোগীরা একে একে গরুগুলো নামিয়ে নির্ধারিত স্থানে বাঁধেন।

বাবুল জানান, হাট কর্তৃপক্ষ তাদের এলাকায় গিয়ে সুযোগ-সুবিধার কথা জানিয়ে এ হাটে গরু তোলার অনুরোধ করেছিলেন। সেই কারণেই তারা গরু নিয়ে এসেছেন।

হাটজুড়ে বাঁশ ও সামিয়ানা টাঙানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেপারিরা গরু নিয়ে আসছেন। তবে প্রথম দিন হওয়ায় পশুর সংখ্যা তুলনামূলক কম। হাটে এসেছে প্রায় ১০০ থেকে ১৫০টি গরু।

হাটের ইজারাদার সদস্য মোহাম্মদ রফিক উল্লেখ করেন, হাটে ১৫ হাজারের বেশি গরু রাখার ব্যবস্থা রয়েছে। বেপারিদের জন্য নিরাপদ সামিয়ানা, পর্যাপ্ত পানি ও থাকার ব্যবস্থা রাখা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় ১০০ থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। হাসিল নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৬ শতাংশ।

হাটে সবচেয়ে বড় গরু এনেছেন কুষ্টিয়ার বেপারি মোহাম্মদ মাসুদ। ১৯ বছর ধরে তিনি চট্টগ্রামের পশুর হাটে গরু বিক্রি করছেন। এবার তিনি ১৫টি গরু এনেছেন, যার মধ্যে তিনটি বড় আকারের। সবচেয়ে বড় গরুটির দাম হাঁকছেন ৭ লাখ টাকা। তার কাছে এক লাখ টাকার নিচে কোনো গরু নেই।

কুষ্টিয়ার আরেক বিক্রেতা গকুল জানান, গরু লালন-পালন ও খাবারের খরচ বেড়ে যাওয়ায় এবার দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি হতে পারে।

প্রথম দিনেই বাজার পরিস্থিতি ও পশুর দাম দেখতে হাটে ভিড় করেছেন আশপাশের অনেক কিশোর-তরুণ। কলেজ ছুটি হওয়ায় পাশের বাকলিয়া কলেজের শিক্ষার্থী মেহরাজ, তামিম, শালবিনা ও ইফরিত হাটে এসেছেন। তারা জানান, মূলত দামের ধারণা নিতেই এসেছেন। পছন্দ হলে পরে পরিবারকে জানাবেন।

হাটের নিরাপত্তার দায়িত্বে থাকা চান্দগাঁও থানার এসআই নজরুল জানান, মঙ্গলবার থেকেই হাটে পুলিশের ডিউটি শুরু হয়েছে। কন্ট্রোল রুম, পিকেট টিম ও ওয়াচ টাওয়ারে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। বড় অঙ্কের টাকা বহনে প্রয়োজনে ‘পুলিশ স্কট’ সুবিধাও দেওয়া হবে। তবে প্রথম দিনে ব্যাংকিং বুথ ও জাল টাকা শনাক্তকরণ বুথ এখনো চালু হয়নি।

চট্টগ্রাম মহানগরে সাগরিকা ও বিবিরহাটে স্থায়ী গরুর বাজার এবং পোস্তারপাড়ে ছাগলের বাজার রয়েছে। এ ছাড়া এবার নগরীতে ছয়টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত নূর নগর হাউজিং এস্টেটের ‘কর্ণফুলী পশুর হাট’ ইজারা দেওয়া হয়েছে।

চট্টগ্রামগরুর হাটক্রেতা শূন্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    advertiseadvertise