Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

যুবদল নেতা মাসুদুল খুন

‘গ্রিন সিগন্যাল’ অজ্ঞাত প্রভাবশালীর, হত্যায় লুট করা পুলিশের অস্ত্র

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৪৬
‘গ্রিন সিগন্যাল’ অজ্ঞাত প্রভাবশালীর, হত্যায় লুট করা পুলিশের অস্ত্র

কোলাজ : আগামীর সময়

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ করে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ মোবারক।

পুলিশের ভাষ্য, বড় সাজ্জাদ বাহিনীর পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হানের নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। আর রায়হানকে হত্যার ‘গ্রিন সিগন্যাল’ দেন পর্দার আড়ালে থাকা এক ‘প্রভাবশালী’। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নগরীর কোতোয়ালী থানা থেকে লুট হওয়া একটি পিস্তল মাসুদুল খুনে ব্যবহার করেছিল সন্ত্রাসীরা।

গ্রেপ্তার মোবারকসহ চারজনকে আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট মোবারকের জবানবন্দি রেকর্ড করেন। এ ছাড়া আরও দুই মামলায় মোবারকসহ তিনজনকে মোট আটদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছেন একই আদালত।

পুলিশ ও আদালত সূত্রের তথ্য, মোবারকের জবানবন্দিতে মাসুদুল হক চৌধুরীকে খুনের ঘটনায় অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় উঠে এসেছে। রায়হানের গডফাদার হিসেবে এক প্রভাবশালী রাজনীতিকের নাম এসেছে। তবে মাসুদুলকে হত্যার মূল নির্দেশদাতা কে, সেটা মোবারকের জবানিতে আসেনি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামে মুহাম্মদ মোবারক ওরফে কালা মোবারক ওরফে গলাকাটা মোবারকের (৩৭) বাড়ি। তার সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি তিনজন হলেন, মোহাম্মদ রায়হান (৪০), ফরিদ (৫০) ও নাছির (৫২)।

গতকাল বুধবার ভোরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধের পর কাঞ্চননগর থেকে মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি ৯এমএম ও একটি ৭ পয়েন্ট ৬৫ বোরের বিদেশি পিস্তল, পাকিস্তানের তৈরি রিভলভার, একটি দেশীয় রিভলবার, ৯এমএম পিস্তলের ১৮ রাউন্ড গুলি, ৭ পয়েন্ট ৬৫ বোর পিস্তলের পাঁচ রাউন্ড পিস্তল, তিনটি ম্যাগাজিন, কিনটি পিস্তলের ও চারটি শটগানের খোসা উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম জানালেন, মঙ্গলবার গভীর রাতে কাঞ্চননগরের পল্লানপাড়ায় এক সহযোগীর বাড়িতে যাবার পর তাদের ঘিরে ফেলে পুলিশ। তখন মোবারক ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে একপর্যায়ে মোবারক আত্মসমর্পণ করে। পরে সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার হয়।

উভয়পক্ষের গুলিবিনিময়ে হাটাহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, কনস্টেবল মামুনুর রশিদ, শাহ নেওয়াজ ও সাদ্দাম হোসেন আহত হন।

এসপি মাসুদুল জানালেন, উদ্ধার করা ব্রাজিলের তৈরি ৯এমএম তরাস পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট কোতোয়ালী থানা থেকে লুট হয়েছিল। মাসুদুল খুনে এ পিস্তলটি ব্যবহার করা হয়েছিল।

গত ১৩ জুন দুপুরে চট্টগ্রাম উত্তরের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে মাসুদুলকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। রাঙ্গুনিয়ার সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরীর অনুসারী ছিলেন তিনি। বাড়ি রাঙ্গুনিয়ায়। এ ঘটনায় তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী মামলা করেন। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে হত্যার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।

মাসুদুল হত্যাকাণ্ড নিয়ে এসপি মাসুদ আলম বললেন, ‘জিজ্ঞাসাবাদে মোবারক জানিয়েছে, সে যুবদল নেতা মাসুদ চৌধুরীকে চিনত না। রায়হান তার মোবাইলে মাসুদ চৌধুরীর ছবি পাঠিয়ে তাকে মারার জন্য নির্দেশ দিয়েছিল। রায়হানের কথা অনুযায়ী সে মাসুদ চৌধুরীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করেছিল।’

পুলিশ সুপারের ভাষ্য, এ বছরের জানুয়ারি মাসে নগরীর চন্দনপুরায় সাবেক সংসদ সদস্য ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে চাঁদার দাবিতে গুলিবর্ষণকারীদের একজন মোবারক। গত বছরের ৫ নভেম্বর নগরীর চালিতাতলী এলাকায় বিএনপি নেতা ও বর্তমান সংসদ সদস্য এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলি করে সরোয়ার বাবলাকে খুনেও মোবারক অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

‘বিদেশে পলাতক দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের নির্দেশে চলতেন মোবারক। তার নির্দেশে সাম্প্রতিক সময়ের অধিকাংশ খুন ও চাঁদাবাজির ঘটনায় মোবারক নিজেই উপস্থিত থেকে গুলিবর্ষণ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিল। বড় সাজ্জাদের বাহিনীর প্রধান শ্যূটার মোবারক।’

জেলা পুলিশের তথ্য, অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় করা আলাদা দুই মামলায় মোবারকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিন করে ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত চারদিন করে আটদিন মঞ্জুর করেছেন।

মাসুদুল খুনচট্টগ্রামঅস্ত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    advertiseadvertise