Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

রিজভী

কয়েকটা দিন পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী ক্ষতি হতো?

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৭:১৩
কয়েকটা দিন পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী ক্ষতি হতো?

ছবি: আগামীর সময়

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি একথা জানালেন।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

বন্যার মধ্যে পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভীও। তিনি বললেন, ‘ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে। এই বন্যার মধ্যে পরীক্ষা…। আমাদেরই তো আজকে পানি ডিঙিয়ে এই গ্রামে আসতে হয়েছে। এর মধ্যে কয়েকটা দিন পরীক্ষা পিছিয়ে দিলে এমন কী ক্ষতি হতো!’

‘পরীক্ষা দিতে গিয়ে, স্কুল-কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না। আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

পরীক্ষার পেছানোর জনপ্রত্যাশার সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন তিনি। জানালেন, ‘শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। আপনি এদিকে দৃষ্টি দেবেন। পরীক্ষা কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন। পানি কমুক। তখন আবার পরীক্ষা নেওয়া যাবে।’

আরও পড়ুন

লক্ষণ খুব ভালো নয়

১৪ জুলাই ২০২৬

বন্যার্তদের ধৈর্য্য ধারণের আহ্বান জানালেন রুহুল কবির রিজভী। বললেন, ‘প্রধানমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সরকার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন রাজনৈতিক দল যথার্থ ভূমিকা পালন করছে। তারা ত্রাণ নিয়ে আসছেন। আপনাদের কাছাকাছি থাকছেন। এই দুর্যোগময় পরিস্থিতিতে আমি সকলকে ধৈর্য্য ধারণ করে সহ্য করার অনুরোধ করছি। আবার ঘরবাড়ি উঠবে। আবার গবাদি পশু আপনাদের গোয়ালে থাকবে। আবার একটি স্বচ্ছন্দময় পরিবেশ তৈরি হবে।’

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। বাঁশখালীর আগে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আনোয়ারায় সাংবাদিকদের সঙ্গে আলাপে রুহুল কবির রিজভী আহমেদ বন্যার ভয়াবহতার জন্য আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করলেন। বললেন, ‘কাউকে খুশি করতে পরিবেশবিদদের আপত্তি উপেক্ষা করে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর ফলে বৃক্ষ নিধনসহ নানা কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। তথাকথিত উন্নয়নের আড়ালে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পরিবেশকে বিপন্ন করে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।’

‘সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওড়ের ওপর সড়ক নির্মাণ করা হয়েছিল। যার কারণে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের আবাসস্থল ধ্বংস হয়েছে।’- বললেন রুহুল কবির রিজভী আহমেদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বললেন, ‘চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণের কারণে জলাবদ্ধতা বেড়েছে। দখলদার যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।’

রিজভীএইচএসসি পরীক্ষা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    কোক স্টুডিওর শুটিং শেষে ভাঙল বড় সরদার বাড়ি

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৫৩

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ছিনতাইকারীর কবলে শিক্ষকের মৃত্যু : সন্দেহভাজন গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৫

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ‘আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না’

    ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৪

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    শেষ পর্যন্ত নেপালের সেই পরিবারটির ভাগ্যে কী ঘটেছিল?

    ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৪

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ‘প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে সরকার আবার গুমের ষড়যন্ত্র করছে’

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৮

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    বাজারকে বাজারের মতো কাজ করতে দেওয়া হচ্ছে না : অর্থ উপদেষ্টা

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    নেপালকে ৯০ লাখ টাকা দান করলেন কোরীয় গায়ক

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:৩৪

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    গোপন মস্কো সফরে পুতিন-ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের প্রস্তাব সিআইএ প্রধানের

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৩১

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

    ৩০ আগস্ট ২০২৬, ২০:৫৫

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:২০

    এ বঞ্চনার শেষ কোথায়?

    এ বঞ্চনার শেষ কোথায়?

    ৩০ আগস্ট ২০২৬, ১৯:০৮

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই, বিএনপি ও ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

    ৩০ আগস্ট ২০২৬, ২২:১৮

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবার উত্তর দিলেন, ‘আমি বাংলাদেশি’

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৫৩

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    রাতে-ভোরে নিরাপদ নয় ঢাকা

    ৩০ আগস্ট ২০২৬, ২২:৪৪

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    একযোগে এনবিআরে ৩০ কর্মকর্তা বদলি

    ৩০ আগস্ট ২০২৬, ২১:৪৫

    advertiseadvertise