Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

এসএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডে ফলে বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

  • জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন
জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:২৬
চট্টগ্রাম বোর্ডে ফলে বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ ৫, উভয় ক্ষেত্রেই বড় ধরনের বিপর্যয় ঘটেছে।

এবার এ বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ০৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১২ দশমিক ৬১ শতাংশ।

এবার জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১১ হাজার ৮৪৩ জন। সে হিসাবে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৪৫ জন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ৩০ হাজার ৬৮২ পরীক্ষার্থী ছিল। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে পাস করেছে ৭৭ হাজার ৪৫৩ জন।

ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৬০ দশমিক ০৩ শতাংশ, আর ছাত্রদের ৫৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫ হাজার ২৭৫ জন এবং ছাত্র ৪ হাজার ১২৩ জন।

আরও পড়ুন

ফলের দোকানির মোবাইল ‘চুরি’ করে বিপাকে এসআই

১০ আগস্ট ২০২৬

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ৬০ দশমিক ১২ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম, ৩৮ দশমিক ৭৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে চট্টগ্রাম নগরে পাসের হার ৭৪ দশমিক ৩৩ শতাংশ। চট্টগ্রাম জেলা, নগরসহ, এ হার ৬৪ দশমিক ০৩ শতাংশ। নগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ। কক্সবাজারে এ হার ৫৭ দশমিক ০৯ শতাংশ।

পার্বত্য জেলাগুলোর ফল তুলনামূলকভাবে আরও খারাপ। রাঙামাটিতে পাসের হার ৪১ দশমিক ১৭ শতাংশ, খাগড়াছড়িতে ৩৪ দশমিক ৯৯ শতাংশ এবং বান্দরবানে ৪৭ দশমিক ৮৮ শতাংশ।

এবার ৫২ হাজার ৭৫৬ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ২৮ হাজার ৭৭১ জন এক বিষয়ে অকৃতকার্য হয়েছে, যা মোট উপস্থিত পরীক্ষার্থীর ২২ দশমিক ০৯ শতাংশ।

শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও কমেছে। এবার এমন বিদ্যালয় রয়েছে ২১টি। গত বছর এ সংখ্যা ছিল ৩৩টি। অন্যদিকে, কোনো শিক্ষার্থী পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়ে ৮টিতে দাঁড়িয়েছে। গত বছর এমন বিদ্যালয় ছিল মাত্র একটি। এছাড়া ১০ শতাংশের কম শিক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয় রয়েছে ১০টি।

পরীক্ষায় নিয়মভঙ্গের কারণে এবার ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এসএসসি পরীক্ষাফল প্রকাশচট্টগ্রাম বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে