Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘টাকা লাগলে টাকা নেন, কাজ করে দেন’

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৫:৪৭
‘টাকা লাগলে টাকা নেন, কাজ করে দেন’

ছবি: আগামীর সময়

‘বছরের পর বছর ধরে ঘুরছি আপনাদের পেছনে। একবার সেটেলমেন্ট অফিস, একবার রেকর্ড রুম এইভাবে আর কত হয়রানি করবেন আপনারা? আমি এখানে দাঁড়িয়ে আছি এখনই আমার কাজ করে দেবেন। টাকা লাগলে নেন, মানিব্যাগসহ নেন, আমার কাজ করে দেন।’

এভাবেই দুবাইপ্রবাসী মোহাম্মদ শহীদ রাগ ঝাড়ছিলেন চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ভূমি মেলার চান্দগাঁও সার্কেল ভূমি অফিসের স্টলে।

আজ বুধবার বেলা ১২টার দিকে এমন চিত্র দেখা যায়, সার্কিট হাউজের ভূমিসেবা মেলা প্রাঙ্গণে। মঙ্গলবার থেকে তিন দিনের এই মেলা শুরু হয়। অনেক সেবাপ্রার্থী শহীদের মতো এ রকম শত অভিযোগ নিয়ে সেখানে হাজির হন।

শহীদের কেন এত ক্ষোভ তা তার সঙ্গে কথা বলে জানা গেল, ‘ভূমি অফিসে গেলে বলা হয়, আপনার ডকুমেন্ট অনলাইনে ডিজিটাল করে আনুন। রেকর্ড রুমে গেলে বলা হয় এই কাজ কমিশনার অফিসের। এভাবে জায়গা জমির কাগজপত্র ঠিক করতে দিনের পর দিন ঘুরছি, কর্মকর্তারা সবাই সবার মতো গা হেলিয়ে চলে, আমি একজন প্রবাসী। আমি আমার কাজ করব নাকি তাদের পেছন পেছনে ঘুরব?’

মোহাম্মদ হাসান এসেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে। ২টি সমস্যা নিয়ে তিনি এসেছেন। একটি খাজনা সংক্রান্ত আরেকটি জায়গা জমির দাগজনিত সমস্যা। বিগত ৩ বছর ধরে চাচাতো ভাইদের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে। মেলা প্রঙ্গণে এসেছিলেন এই সমস্যার সমাধান খুঁজতে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি শুধু খাজনা সমস্যার সমাধান পেলেন। কিন্তু দাগজনিত সমস্যার সমাধান পেতে লোহাগাড়ার স্থানীয় ভূমি অফিসে যাওয়ার পরামর্শ দেন। এতে কাজ না হওয়ায়, হতাশ হয়ে ফিরে গেলেন তিনি।

মেলায় আগত গ্রাহকদের অভিযোগ সম্পর্কে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্টলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাশেম জানান, জায়গা-জমির কিছু কাজ আছে যা দেওয়ানি আদালতের এখতিয়ার থাকে। সেই কাজগুলো আমরা করতে পারি না। যে কাজগুলো আমাদের হাতে আছে সেই কাজগুলো আমরা করছি। আর যেগুলো করতে পারছি না সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছি। আজ সকাল থেকে প্রায় ১৫ থেকে ২০ জনকে সেবা দিয়েছি।

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। ডিজিটাল সেবা প্রাপ্তি, মেলা থেকে সরাসরি ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজার সার্টিফায়েড কপি সংগ্রহ, পরামর্শ ও সহায়তা, ভূমি অধিগ্রহণসহ নানান সুবিধা পাওয়া যাবে এই ভূমি মেলায়।

চট্টগ্রামভূমি ব্যবস্থাপনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!