ব্যক্তিত্ব
ইতিহাসের প্রথম নারী নোবেল বিজয়ী
বিচিত্রা ডেস্ক

ম্যারি কিউরি
ম্যারি কিউরি। পোল্যান্ডের এই কিংবদন্তি বিজ্ঞানী প্রায় ল্যাবে পোলোনিয়াম ও রেডিয়ামের বোতল পকেটে নিয়ে ঘুরতেন। অন্ধকারে জ্বলজ্বলে সেই পদার্থ তার কাছে ছিল জাদুর আলো! তবে তখনো কিউরি জানতেন না, এই আলো কতটা বিপজ্জনক। অবিশ্বাস্য হলেও, মৃত্যুর প্রায় এক শতাব্দী পরও তার নোটবই এখনো তেজস্ক্রিয়। সংরক্ষিত আছে সিসা-আবৃত বাক্সে।




