Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গুজব নয়

নোংরা মোজার ভেতর তিন হাজার মাকড়সা!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৩:৫৪
শেয়ার করুন:
নোংরা মোজার ভেতর তিন হাজার মাকড়সা!

তিন হাজারেরও বেশি মাকড়সা রাখা হয়েছিল নোংরা মোজার ভেতর! ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

স্যুটকেস খুলতেই নড়েচড়ে উঠল কিছু একটা। প্রথমে বোঝা গেল না, ভেতরে কী আছে। ভালো করে পরীক্ষা করতেই বেরিয়ে এল লোমশ মাকড়সা। একটি-দুটি নয়, শত শত। একসময় গুনে দেখা গেল, তিনটি স্যুটকেসে লুকিয়ে রাখা হয়েছে তিন হাজারেরও বেশি মাকড়সা। আর সেগুলো রাখা হয়েছে ব্যবহৃত, নোংরা মোজার ভেতর!

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমার হোর্হে চাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ৫ নভেম্বর নিয়মিত শুল্ক তল্লাশির সময় এই অদ্ভুত চালানটি ধরা পড়ে। দুটি স্যুটকেস নয়, তিনটি স্যুটকেসের ভেতরে মোজায় মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল ট্যারান্টুলা প্রজাতির এসব মাকড়সা। এগুলো নিয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন তিন ইউরোপীয় নাগরিক, যাদের দুজন জার্মান ও একজন পোলিশ।

পেরুর জাতীয় বন ও বন্য প্রাণী সেবা সংস্থা (সেরফর) জানায়, লাগেজের ভেতর অস্বাভাবিক নড়াচড়া দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে মাকড়সার বিশাল এই চালান। ছোট-বড় নানা আকারের মাকড়সার পাশাপাশি পাওয়া যায় ডিম ও সদ্য ফুটে বের হওয়া বাচ্চাও। অর্থাৎ, শুধু পূর্ণবয়স্ক মাকড়সা নয়, পরবর্তী প্রজন্মকেও পাচারের চেষ্টা চলছিল।

মোজার ভেতর লুকানো কোটি টাকার কারবার
মাকড়সাগুলো পেরুর বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। ইউরোপের বাজারে ট্যারান্টুলার বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে আকার, রং ও বৈশিষ্ট্যের কারণে সংগ্রাহকদের কাছে এগুলো আকর্ষণীয়। অনেকে শখ করে বাড়িতে এমন মাকড়সা পোষেন। ফলে বিরল প্রজাতির মাকড়সা পাচার করে বড় অঙ্কের অর্থ আয়ের সুযোগ রয়েছে।

মাকড়সাগুলো পেরুর বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিলসেরফরের বন্য প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা কোরা সুয়ারেজ জানান, ইউরোপের বাজারে একটি ট্যারান্টুলার দাম প্রায় ৫০০ ইউরো পর্যন্ত হতে পারে। সেই হিসাবে উদ্ধার হওয়া তিন হাজার মাকড়সার সম্ভাব্য বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৫ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ কোটি টাকার সমান। অবশ্য এটি সম্ভাব্য বাজারমূল্যের হিসাব, প্রকৃত বিক্রয়মূল্য নয়। পাচারের অভিযোগে তিন যাত্রীকে আটক করেছে পরিবেশবিষয়ক অপরাধ তদন্তকারী পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

বন্য প্রাণীর কালোবাজার
ট্যারান্টুলা মূলত বড় আকারের লোমশ মাকড়সা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এদের দেখা মেলে। প্রজাতিভেদে এদের গায়ের রং, আকার ও স্বভাবেও রয়েছে বৈচিত্র্য। কিছু প্রজাতি পোষা প্রাণী হিসেবে জনপ্রিয় হলেও প্রকৃতিতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পোকামাকড়সহ নানা ছোট প্রাণী শিকার করে খাদ্যশৃঙ্খলের ভারসাম্য রক্ষায় সাহায্য করে তারা।

উদ্ধার হওয়া মাকড়সাগুলোর মধ্যে পেরুর আইন অনুযায়ী সুরক্ষিত ও বিপন্ন হিসেবে বিবেচিত প্রজাতিও রয়েছে। আবার কিছু মাকড়সা এমন প্রজাতির, যেগুলো এখনো বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে পারেননি। অর্থাৎ, পাচারকারীদের হাত থেকে উদ্ধার না হলে অজানা কিছু প্রাণী সম্পর্কে জানার সুযোগও হারিয়ে যেতে পারত বিজ্ঞানীরা।

তদন্ত শেষে মাকড়সাগুলোকে একটি অনুমোদিত প্রজননকেন্দ্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্য প্রাণী পাচার বিশ্বজুড়েই বড় সমস্যা। ইন্টারপোলের হিসাবে, অবৈধ বন্য প্রাণী বাণিজ্যে বছরে প্রায় ২০ বিলিয়ন ডলারের লেনদেন হয়। হাতি, গণ্ডার কিংবা বিরল পাখির পাশাপাশি মাকড়সার মতো ছোট প্রাণীও এই বাণিজ্যের শিকার হচ্ছে। লাভের আশায় প্রকৃতি থেকে তুলে আনা হচ্ছে অসংখ্য প্রাণী। নোংরা মোজার ভেতর তিন হাজার মাকড়সা পাচারের এই ঘটনা তাই কেবল অদ্ভুত কোনো কাণ্ড নয়, বন্য প্রাণীর অবৈধ বাণিজ্যের ভয়াবহ চিত্রও তুলে ধরে।

সূত্র: এএফপি; দ্য গার্ডিয়ান; স্মিথসোনিয়ান ম্যাগাজিন

মাকড়সানোংরা মোজার ভেতর মাকড়সাপেরুলোমশ মাকড়সা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা