Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৭
শেয়ার করুন:
সাইকেল চালিয়ে আলোচনায় এসেছেন যেসব রাষ্ট্রপ্রধান

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাজনীতিকদের অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন

সচিবালয়ের আঙিনায় সারি সারি সাইকেল। একটির পর একটি সাইকেলে চড়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কখনো প্যাডেল ঘুরিয়ে, কখনো চালিয়ে পরীক্ষা করছেন সাইকেলগুলো। গত ২৫ নভেম্বরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। অবশ্য সাইকেলগুলো তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বিতরণের আগে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি নিজে চালিয়ে দেখেন।

তবে সাইকেলের প্রতি আগ্রহ শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও রাজনীতিকদের অনেকেই সাইকেল চালাতে পছন্দ করেন। কারও কাছে এটি শরীরচর্চার মাধ্যম, কারও কাছে পরিবেশবান্ধব যাতায়াতের প্রতীক, আবার কারও কাছে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটি উপলক্ষ।

সাইকেলে চড়ে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসাইকেলে চড়ে অফিসে যেতেন যে প্রধানমন্ত্রী
নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটের কথা বলা যায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সময়ও তাকে প্রায়ই সাইকেল চালাতে দেখা যেত। ২০১৭ সালে নতুন সরকার গঠনের পর রাজা উইলেম-আলেক্সান্ডারকে বিষয়টি জানাতে তিনি সাইকেল চালিয়েই রাজপ্রাসাদে যান। সেখানে পৌঁছে সাইকেলটি তালাবদ্ধ করে ভেতরে প্রবেশ করেন। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেশ আলোচিত হয়েছিল।

মার্ক রুটকে প্রায়ই সাইকেল চালাতে দেখা যেতব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও সাইকেলপ্রেমী হিসেবে পরিচিত। লন্ডনের রাস্তায় তাকে নিয়মিত সাইকেল চালাতে দেখা গেছে। এমনকি ২০২১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে উপহার হিসেবে একটি বিশেষভাবে তৈরি সাইকেল দিয়েছিলেন। দুই দেশের নেতাদের উপহার বিনিময়ের অংশ ছিল এই সাইকেল।

লন্ডনের রাস্তায় বরিস জনসনযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও অবসরে সাইকেল চালাতে দেখা গেছে। বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে সাইকেল চালানোর ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। শরীরচর্চার প্রতি তার আগ্রহের অংশ হিসেবেই সাইকেল চালানোর বিষয়টি আলোচনায় এসেছে।

রাজপরিবার থেকে জাতিসংঘের শীর্ষ পদেও
সাইকেলের প্রতি ভালোবাসা শুধু রাজনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও রানী ম্যাক্সিমাকেও বিভিন্ন সময়ে সাইকেল চালাতে দেখা গেছে। দেশটির সংস্কৃতির সঙ্গে সাইকেলের সম্পর্ক এতটাই গভীর যে রাজপরিবারের সদস্যদেরও সাধারণ মানুষের মতো সাইকেল চালাতে দেখা যায়।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনজাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও সাইকেল চালিয়েছেন। ২০১৩ সালে পোল্যান্ডের ওয়ারশতে একটি বাঁশের তৈরি সাইকেল চালিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। পরিবেশবান্ধব পরিবহন ও টেকসই উন্নয়নের বার্তার সঙ্গেও এমন উদ্যোগের সম্পর্ক রয়েছে।

বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাথিল্ডবেলজিয়ামের রাজা ফিলিপ ও রানী মাথিল্ডকেও ব্রাসেলসের গ্র্যান্ড প্লেসে সাইকেল চালাতে দেখা গেছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটেরও নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস ছিল।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের নামও এই তালিকায় রাখা যেতে পারে। রাষ্ট্রপতি থাকাকালে ১৯৮২ সালের ৩০ এপ্রিল তিনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছিলেন। পরদিন অর্থাৎ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে তার সাইকেল চালানোর ছবি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। ঘটনাটি তখন বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

বিশ্বনেতাদের কেউ নিয়মিত, কেউ বিশেষ উপলক্ষে সাইকেল চালিয়েছেন। তাদের সাইকেল চালানোর পেছনে ব্যক্তিগত পছন্দ, শরীরচর্চা কিংবা অন্য কোনো প্রয়োজন কাজ করেছে। দেশ ও ব্যক্তিভেদে এই অভ্যাসের ধরনও ভিন্ন।

সূত্র: গার্ডিয়ান, উইকিপিডিয়া 

সাইকেলসাইকেলে রাষ্ট্রপ্রধানপ্রধানমন্ত্রীতারেক রহমানমার্ক রুটবরিস জনসনবান কি মুনহুসেইন মুহাম্মদ এরশাদউইলেম আলেক্সান্ডারফিলিপমাথিল্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য