Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

বিশাল দেহ, ভয়ংকর চোয়াল কিন্তু ছোট্ট দুটি হাত।

টি রেক্সের হাত এত ছোট কেন? গবেষণায় মিলল উত্তর

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৩:৩২
টি রেক্সের হাত এত ছোট কেন? গবেষণায় মিলল উত্তর

সংগৃহীত ছবি

বিশাল দেহ, ভয়ংকর চোয়াল কিন্তু ছোট্ট দুটি হাত। টাইরানোসরাস রেক্সের এই অদ্ভুত বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীদের কৌতূহল বহু দিনের। নতুন এক গবেষণা বলছে, এর পেছনে লুকিয়ে আছে বিবর্তনের এক চমকপ্রদ কৌশল।

শত বছরের পুরোনো প্রশ্ন
ডাইনোসরদের মধ্যে সবচেয়ে পরিচিত শিকারি টাইরানোসরাস রেক্স বা টি. রেক্স। প্রায় ৮ কোটি থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ করা এই প্রাণীর দৈর্ঘ্য ছিল ৪০ ফুটেরও বেশি। অথচ তার হাত ছিল মাত্র ৩ ফুট লম্বা। বিশাল শরীরের তুলনায় হাত দুটি এতটাই ছোট ছিল যে, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলে আসছে।

কেউ মনে করতেন, শিকারকে চেপে ধরতে হাত ব্যবহার করত টি. রেক্স। কেউ বলতেন, সঙ্গী আকর্ষণের সময় এগুলোর ভূমিকা ছিল। আবার অনেকের মতে, হাতগুলো ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল বলেই ছোট হয়ে যায়।

নতুন গবেষণার নতুন ব্যাখ্যা
সম্প্রতি ‘প্রসিডিংস অব দ্য রয়্যাল সোসাইটি’ বি জার্নালে প্রকাশিত একটি গবেষণা এই রহস্যের নতুন ব্যাখ্যা দিয়েছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক চার্লি রজার শেরারের নেতৃত্বে পরিচালিত গবেষণায় ৮৫টি ডাইনোসর প্রজাতির জীবাশ্ম বিশ্লেষণ করা হয়।

গবেষকদের পর্যবেক্ষণ, যেসব মাংসাশী ডাইনোসরের মাথা ও চোয়াল বেশি শক্তিশালী ছিল, তাদের হাত তুলনামূলকভাবে ছোট ছিল। আর টি. রেক্স এই তালিকার শীর্ষে।

গবেষকদের মতে, মাথা ও চোয়াল বেশি শক্তিশালী ছিল বলে হাত ছিল তুলনামূলকভাবে ছোট।মাথার জন্য হাতের ত্যাগ
গবেষকদের মতে, বিবর্তন সব অঙ্গকে সমান গুরুত্ব দেয় না। কোনো প্রাণী যদি শিকার ধরার জন্য প্রধানত মাথা ও চোয়ালের ওপর নির্ভরশীল হয়ে ওঠে, তাহলে বড় হাত ও নখর ধরে রাখতে অতিরিক্ত শক্তি ব্যয় করার প্রয়োজন পড়ে না। ফলে কোটি কোটি বছরের বিবর্তনে হাত ছোট হতে থাকে, আর শরীরের শক্তি ও সম্পদ বিনিয়োগ হয় মাথা, চোয়াল ও কামড়ের শক্তি বাড়ানোর কাজে। সহজ ভাষায়, টি. রেক্সের জন্য মাথাই ছিল প্রধান অস্ত্র, হাত নয়।

শুধু টি. রেক্স নয়
গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই প্রবণতা শুধু টি. রেক্সের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আরও চারটি ভিন্ন মাংসাশী ডাইনোসর গোষ্ঠীতেও একই ধরনের বৈশিষ্ট্য দেখা গেছে।
এর অর্থ, ছোট হাত কোনো দুর্ঘটনাজনিত বৈশিষ্ট্য নয়। বরং বড় শিকার ধরার জন্য বিবর্তনের মাধ্যমে বারবার গড়ে ওঠা একটি সফল কৌশল।

স্থলভাগের ‘হাঙর’
বিজ্ঞানীদের মতে, এসব ডাইনোসর বড় শিকার ধরতে তাদের বিশাল মাথা ও শক্তিশালী চোয়ালের ওপর নির্ভর করত। আধুনিক হাঙর যেমন মূলত দাঁত ও কামড়ের শক্তি ব্যবহার করে, তেমনি টি. রেক্সও শিকারের মুখোমুখি হতো মাথা দিয়েই।
এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে তার মাথা বড় হয়েছে, কিন্তু হাত ছোট হয়ে গেছে।

রহস্য এখনো পুরোপুরি শেষ হয়নি
তবে গবেষকেরা মনে করেন, টি. রেক্সের হাত পুরোপুরি অকার্যকর ছিল না। ছোট হলেও এগুলোর কোনো না কোনো কাজ ছিল। ঠিক কী কাজে ব্যবহার হতো, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
তবু নতুন গবেষণা একটি বিষয় স্পষ্ট করেছে—টি. রেক্সের ছোট হাত দুর্বলতার প্রতীক নয়। বরং ভয়ংকর শক্তিশালী মাথা ও চোয়াল তৈরির জন্য বিবর্তনের দেওয়া এক মূল্য, যা তাকে পৃথিবীর ইতিহাসের অন্যতম সফল শিকারিতে পরিণত করেছিল। 

সূত্র: সিএনএন সায়েন্স 

ডাইনোসরটি-রেক্সগবেষণারহস্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    রাজ্যপাট শেষ

    রাজ্যপাট শেষ