বাহারাইনে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
বাহারাইনের রাজধানী মানামার ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়। ওই ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত ভবনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।






