Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

রাতেই পাকিস্তানে যাবে ইরানের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১৫:২০
রাতেই পাকিস্তানে যাবে ইরানের প্রতিনিধি দল

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রতিনিধি দলের সদস্যরা।

আজ বৃহস্পতিবার রাতেই তারা ইসলামাবাদে পৌঁছাবেন বলে জানিয়েছেন দেশটিতে থাকা ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।

সেখানে আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের নেতারা পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠকে বসবেন।

মোগাদ্দাম জানান, ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আলোচনায় অংশ নিতে নেতারা পাকিস্তানে আসবেন।

রাষ্ট্রদূত রেজা আমিরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানে জনমনে এই যুদ্ধবিরতি নিয়ে সংশয় আছে।

এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন তার পোস্টে। তার মতে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভ্যাস রয়েছে প্রতিপক্ষের।

জানা যায়, ইরানের প্রতিনিধি দলে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও মোহাম্মদ বাঘের গালিবাফ।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা।

এরপর পাল্টাপাল্টি লড়াইয়ের ৪০ দিন পর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র।

পাকিস্তানযুক্তরাষ্ট্র ও ইরানচুক্তি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise