শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

উটের জন্য পাসপোর্ট ইস্যু করবে সৌদি আরব

এএফপিপ্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮
উটের জন্য পাসপোর্ট ইস্যু করবে সৌদি আরব

ছবি : এআই

সৌদি আরব তাদের দেশে পালিত লাখো উটের জন্য পাসপোর্ট ইস্যুর পরিকল্পনা ঘোষণা করেছে। দেশের মূল্যবান উটের পাল আরো ভালোভাবে ব্যবস্থাপনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ উট খাতের ‘উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে’ সহায়তা করবে এবং উটসংক্রান্ত একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলবে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পাসপোর্টটির একটি ছবি প্রকাশ করা হয়। সবুজ রঙের ওই পাসপোর্টে রয়েছে দেশের রাষ্ট্রীয় প্রতীক এবং সোনালি রঙের উটের ছবি।

রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আল এখবেরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই পাসপোর্ট বিক্রি ও বাণিজ্য কার্যক্রম সুশৃঙ্খল করতে সহায়তা করবে। একই সঙ্গে বাণিজ্য ও পরিবহন নিয়ন্ত্রণ, আনুষ্ঠানিক নথিভুক্তি নিশ্চিত করা, মালিকদের অধিকার সুরক্ষা এবং মালিকানা প্রমাণ সহজ করতেও এটি ভূমিকা রাখবে।

সরকারি হিসাবে, ২০২৪ সালে সৌদি আরবে উটের সংখ্যা ছিল প্রায় ২২ লাখ।

আরব অঞ্চলে উট দীর্ঘদিন ধরে যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উট মালিকানা সামাজিক মর্যাদার প্রতীক ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি লাভজনক প্রজনন শিল্পের বিকাশ ঘটিয়েছে।

এ ছাড়া সৌদি আরবে প্রতিবছর বিভিন্ন উৎসবে উটের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় সৌদি উটপ্রেমীরা অংশগ্রহণকারী উটের পেছনে লাখ লাখ ডলার ব্যয় করেন। তবে তীব্র প্রতিযোগিতার কারণে কেউ কেউ বেআইনি উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন।

সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতা আয়োজকেরা কৃত্রিম সৌন্দর্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। ভারি শাস্তির বিধান থাকা সত্ত্বেও এই ধরনের অনিয়ম চলছিল।

বিশেষ করে উটের ঠোঁট ঝুলে থাকা বা কুঁজ আরও আকর্ষণীয় করে তুলতে কৃত্রিম পদ্ধতি ব্যবহারের বিষয়টি কর্তৃপক্ষের কাছে অগ্রহণযোগ্য। তারা উটের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে উৎসাহ দিচ্ছেন।

হাজার হাজার বছর ধরে আরব উপদ্বীপে জীবনধারার সঙ্গে উট অঙ্গাঙ্গিভাবে জড়িত। ২০২১ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, সৌদি আরবে পাথরের গায়ে খোদাই করা উট ও ঘোড়ার পূর্ণাঙ্গ ভাস্কর্যগুলোর বয়স প্রায় ৭ হাজার বছর হতে পারে।

    শেয়ার করুন:
    Advertisement
    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise