আমেরিকান কংগ্রেসওম্যান
প্রচণ্ড ক্ষতির পর ইরানের সঙ্গে চুক্তি

কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। ফাইল ছবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রত্যাশিত সমঝোতা স্মারক সই হয়েছে। মঙ্গলবার ইলেকট্রনিক উপায়ে এই সই সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির ঘোষণাকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয়ে সমালোচনা করেছেন কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যুদ্ধের অবসান একটি ইতিবাচক পদক্ষেপ। যদিও কী বিষয়ে সমঝোতা হয়েছে তা কংগ্রেস এখনো দেখেনি।
আনসারি আরও লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে স্বাক্ষরিত যেকোনো চূড়ান্ত চুক্তি কংগ্রেসকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করতে হবে।
এক্সে তিনি আরও উল্লেখ করেছেন, এই চুক্তিটি এমন একটি সংঘাতের পরে এসেছে যা ব্যাপক ক্ষতি করেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের জনগণ উভয়কেই ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি লিখেন, যুদ্ধে ব্যাপক প্রাণহানি, আন্তর্জাতিক অস্থিতিশীলতা এবং আকাশছোঁয়া গ্যাসের দাম। এমনটা তো হওয়া উচিত ছিল না।
ইয়াসামিন আনসারি কংগ্রেসের দুজন ইরানি-আমেরিকান আইনপ্রণেতার একজন।
সূত্র : আলজাজিরা




