ট্রাম্পের হাত ভর্তি ‘ওয়াইল্ড’ কার্ড, কী বোঝালেন?

ট্রুথ সোশ্যালে আজ সকালে ট্রাম্পের দেওয়া পোস্ট। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। ইরান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে শান্তি আলোচনার জন্য ওয়াশিংটনকে দিয়েছে নতুন প্রস্তাব। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে সন্তুষ্ট নয় বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে তাস খেলার গুরুত্বপূর্ণ ৬টি কার্ড নিজ হাতে রেখে সামাজিকমাধ্যমে প্রতীকী পোস্ট দিয়েছেন ট্রাম্প। শনিবার সকালে ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট দিয়েছেন তিনি।
নিজের ছবিসহ হাতে ‘ওয়াইল্ড’ লেখা ৬টি কার্ড ধরে নিয়ে পোস্টটি করেছেন ট্রাম্প। যেখানে ইংরেজিতে লেখা, ‘আই হ্যাভ অল দ্য কার্ডস’ বা ‘আমার কাছে সব কার্ড আছে।’
ট্রাম্পের এ পোস্টটি ইরান যুদ্ধের ইস্যুতেই করা বলে মনে করছেন নেটিজেনরা। মধ্যপ্রাচ্যের সংঘাতটি এখন যুক্তরাষ্ট্রের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। তেহরানের বিপক্ষে সমাধানে আসতে না পারায় চাপে রয়েছে রিপাবলিকান প্রশাসন।
মনে করা হচ্ছে, শান্তি আলোচনার আগে নিজের ভাল অবস্থান তুলে ধরতেই এরকম পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।



